শিক্ষার্থীদের কল্যাণে ক্যাম্পাসের সামনের সড়কে স্পিডব্রেকার দিলো ছাত্রলীগ

১৮ জুলাই ২০১৯, ১০:১৩ PM

© টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) সামনের সড়কে স্পিডব্রেকার নির্মাণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুরে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে একটি স্পিডব্রেকার নির্মাণ করা হয়।

পর্যাপ্ত জেব্রা ক্রসিং ও স্পিডব্রেকার না  থাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে শিক্ষার্থীদের, এমনটাই জানিয়ে আসছিল সংশ্লিষ্টরা। যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ এ উদ্যোগ নেয়।

এদিকে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরাণী হল ও শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল সংলগ্ন রাস্তায় আরও দুইটি গতিরোধক নির্মাণ করা হবে জানান সংগঠনটির নেতারা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন বিশ্ববিদ্যালয়ের সামনে যানবাহনগুলো বেপরোয়া গতি চলার কারণে শিক্ষার্থীরা যেকোন সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে। প্রশাসন যেহেতু কোন উদ্যোগ নিচ্ছে না তাই শাখা ছাত্রলীগের উদ্যোগে গতিরোধক নির্মাণ করা হচ্ছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদ বলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা এই উদ্যোগ নিয়েছি। সাধারণ শিক্ষার্থীদের যেকোন দাবিতে শাখা ছাত্রলীগ সবসময় পাশে আছে, থাকবে।

এসময় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ফয়জুল ইসলাম ফিরোজ, তৌহিদুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখার সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখার সাধারণ সম্পাদক রাফিউল আলম দীপ্ত, কাজী নজরুল ইসলাম হল শাখার সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আশিক আব্দুল্লাহসহ শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬