ইবিতে সচেতন খাদ্যাভ্যাস, স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধিবিষয়ক সচেতনতা কর্মসূচি

২০ জুন ২০২৬, ০৩:৪১ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৪:১১ PM
ইবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়

ইবির ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় © টিডিসি

শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলতে সহায়ক এবং স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি শিক্ষাবিষয়ক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি সচেতনতা ক্যাম্পেইন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
  
শনিবার (২০ জুন) বেলা আড়াইটার দিকে বাংলাদেশের ক্রমবর্ধমান খাদ্য ও পুষ্টি খাতে অর্থপূর্ণ অবদান রাখার উদ্দেশ্যে গঠিত ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্ট নামের একটি সংগঠনের উদ্যোগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়।

সাদিদা ইসলাম তিম্মির সঞ্চালনায় সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহ. মুজাম্মিল হক মোল্লাহ, কি-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ফুড অ্যান্ড নিউট্রিশন ফ্যাক্টের রিসার্চ কো-অর্ডিনেটর ইশতিয়াক আহমেদ এবং নিউট্রিশন এডুকেটর মাকসুদা ইসলাম তিশা। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সূচনা হওয়া এই অনুষ্ঠানে প্রথমেই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি ১৫ নম্বরের কুইজ নেওয়া হয়।

পরবর্তী সময়ে শিক্ষার্থীদের মধ্যে নিরাপদ খাদ্য, পুষ্টিকর খাদ্যের প্রয়োজনীয়তা, ভেজাল খাদ্যের কুফল, মেয়াদোত্তীর্ণ খাদ্য, খাদ্যে দূষণ এবং নিজের জীবনে সুস্থ থাকতে স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধকরণে সচেতনতা মূলক আলোচনা করেন কি-নোট স্পিকাররা।

আয়োজকরা জানান, স্কুলের ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির প্রায় ১০০ জন শিক্ষার্থীকে নিয়ে তারা এই সচেতনতা সেমিনারের আয়োজন করেছিলেন। শিক্ষার্থীরা যেন ছোট বয়স থেকেই পুষ্টিবিষয়ক সচেতনতা অর্জন করে এবং খাদ্যের মান নিয়ন্ত্রণ, খাদ্য সমতাকরণ, খাদ্যে ভেজাল ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে জ্ঞান লাভ করে সে লক্ষ্যেই তাদের এই আয়োজন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কুইজে বিজয়ীদের মধ্যে সার্টিফিকেট এবং পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

ট্যাগ: ইবি
দেশের ৩০ শতাংশ শিক্ষার্থী জীবনভর ‘কঠিন সিদ্ধান্ত’ নেওয়ার কথ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘ব্রো’ ডাকা নিয়ে সংঘর্ষে জড়ালেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যাল…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
যশোরের অভয়নগরে মাদক বিক্রিতে বাধা, ছাত্রদল নেতা ছুরিকাহত
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অসহযোগিতার পরও ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশের তারিখ জানাল বোর্ড
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দিল্লিতে মণিপুরী সংগীতশিল্পীকে পিটিয়ে হত্যা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9