জাবিতে টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি

১৮ জুলাই ২০১৯, ০৫:১৬ PM

© টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) টাঙ্গাইল জেলা কল্যাণ সমিতির নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ-হেল কাফি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের ৪৪তম আবর্তনের শিক্ষার্থী রুমি আল মেহেদী।

বৃহস্পতিবার সভাপতি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

কমিটিতে সহসভাপতি পদে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড.ইসমত আরা, কোষাধ্যক্ষ পদে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের পরিচালক আব্দুস সালাম মিঞা, কর্মচারী সমন্বয়ক হিসেবে নিযুক্ত হয়েছেন ইতিহাস বিভাগের কর্মচারী রবিউল আলম।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১০ জন, সাংগঠনিক পদে ৮ জন, দপ্তর সম্পাদক একজন, উপ দপ্তর সম্পাদক পদে দুইজন, প্রচার সম্পাদক একজন , উপপ্রচার সম্পাদক ২ জন, ছাত্র উপদেষ্টা হিসেবে রয়েছেন ১১ জন, সদস্য হিসেবে রয়েছেন আরো আট জন করে।

আলোচিত সেই বিজ্ঞান শিক্ষক মারা গেছেন
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবিতে সরাসরি উপস্থিত হয়ে প্রথমবর্ষে শিক্ষার্থীদের ভর্তি শু…
  • ০৬ এপ্রিল ২০২৬
ঢাবির হল ক্যান্টিনে খাবারে মিলল জীবিত পোকা
  • ০৬ এপ্রিল ২০২৬
রাজধানীতে সড়কে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় ছাত্রের
  • ০৬ এপ্রিল ২০২৬
ধর্ষণের অভিযোগ ওঠার পর বিএনপির ওয়ার্ড সভাপতির পদ স্থগিত
  • ০৬ এপ্রিল ২০২৬
সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬