বন্যার কারণে জাতীয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষা স্থগিত

১৮ জুলাই ২০১৯, ১১:৪৮ AM

দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে অনুষ্ঠিতব্য বিভিন্ন পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এ স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার বিকালে তিনি বলেন, দেশে বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০১৮ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের ১৮ ও ২১ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।

এদিকে, একই কারণে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ আগামী ১৯ ও ২০ জুলাইয়ের সকাল ও বিকালের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ২৫ ও ২৬ অক্টোবর এ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে।

বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলম জানান, আগামী ২৫ ও ২৬ অক্টোবর বিএ/বিএসএস পরীক্ষা ২০১৮ পরীক্ষা দুটি অনুষ্ঠিত হবে। পরীক্ষা দুটির সময় অপরিবর্তিত থাকবে।

সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
চাকরির বাজার অনুযায়ী শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950