রাবির ‘বড় কুঠি’ হস্তান্তরে শিক্ষক সমিতির সম্মতি নেই

১৬ জুলাই ২০১৯, ০৮:৩২ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম প্রশাসনিক ভবন ‘বড় কুঠি’ সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তর বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল চান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। সিদ্ধান্ত বাতিল না করা হলে আন্দোলন ছাড়াও যেকোনো পদক্ষেপ নিতে পারেন বলে শিক্ষক সমিতির সভায় জানানো হয়েছে।

সোমবার রাতে শিক্ষক সমিতির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম ফারুকী। তিনি বলেন, সভার ৬ নং এজেন্ডার আলোকে শিক্ষকদের সর্বসম্মতিক্রমে ‘বড় কুঠি’ হস্তান্তর নিয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিল করতে হবে। যদি প্রশাসন এই বিষয়টি মেনে না নেয় তাহলে পরবর্তী পদক্ষেপ নিবো আমরা।

তিনি আরও বলেন, ৩ জন সিন্ডিকেট সদস্য নোট অব ডিসেন্ট দিলেও প্রথমে বিশ্ববিদ্যালয় উপাচার্য সেটি অস্বীকার করেছেন। এরপর আবারও সিন্ডিকেট সদস্যরা লিখিত দিয়েছেন। তবুও সংস্কৃত মন্ত্রণালয়কে ‘বড় কুঠির’ মালিকানা দেওয়ার সিদ্ধান্ত পাশ করা হয়েছে। এমন অবিবেচক সিদ্ধান্ত কোনো ক্রমেই কাম্য নয়। তাছাড়া বিষয়টি নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সাথে একেক সময় একেক রকম কথা বলছেন উপাচার্য।

উল্লেখ্য, সংস্কৃত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির পর বিশ্ববিদ্যালয়ের ৪৯১ তম সিন্ডিকেটে বড় কুঠি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষকরা।

গাজার মতো করেই এবার লেবানন সীমান্তে ‘ইয়েলো লাইন’ ঘোষণা ইসরা…
  • ১৯ এপ্রিল ২০২৬
দুপুরের মধ্যে এক অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
  • ১৯ এপ্রিল ২০২৬
সকালে শিক্ষক, বিকেলে সবজি বিক্রেতা
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্বজুড়ে ইরানের জব্দ থাকা সম্পদের মূল্য কত?
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রতিরক্ষা চুক্তি ভারত-রাশিয়ার; একে অপরের দেশে মোতায়েন কর…
  • ১৯ এপ্রিল ২০২৬
১৯তম নিবন্ধন: কোন পদে কত শূন্য পদ, দেখুন এখানে
  • ১৯ এপ্রিল ২০২৬