খুবিকে স্মার্ট ইউনিভার্সিটিতে রূপান্তর করতে চাই: উপাচার্য

১৬ জুলাই ২০১৯, ০৮:২৯ PM

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ড. সত্যেন্দ্র নাথ বসু একাডেমিক ভবনে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনে মোবাইল অ্যাপস ডিভেলপমেন্ট ল্যাব, স্মার্ট ক্লাসরুম ও নতুন ওয়েব সাইট উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এসবের উদ্বোধন করেন।

সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে উপাচার্য বলেন বিশ্বের অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে গেলে প্রযুক্তি শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। প্রযুক্তি এখন দ্রুত পরিবর্তীত ও আধুনিক হচ্ছে।সর্বশেষ উদ্ভাবনসহ প্রতিনিয়ত যে বিকাশ হচ্ছে সে জ্ঞান কাজে লাগিয়ে আরও নতুনতর উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।

তিনি খুবিকে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনা, লাইব্রেরিকে অটোমেশন করাসহ বিশ্ববিদ্যালয়কে স্মার্ট ইউনিভার্সিটিতে রূপান্তরে সিএসই ডিসিপ্লিন সবচেয়ে বেশি অবদান রাখতে পারে বলে উল্লেখ করেন।

এ জন্য নবীন-প্রবীন শিক্ষক ও শিক্ষার্থীদের ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ এবং সাইটে স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের শিক্ষক আয়েশা আক্তার।

এর আগে উপাচার্য বাটনে ক্লিক করে নতুন ওয়েব সাইটের উদ্বোধন করেন। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বর্তমান সরকারের আইসিটি মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় এই ল্যাব ও স্মার্ট ক্লাসরুম তৈরি করা হয়েছে।

সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬