অধ্যাপক ফারুককে হুমকির প্রতিবাদে চবিতে বিক্ষোভ

১৬ জুলাই ২০১৯, ০৩:১০ PM

© টিডিসি ফটো

খাদ্যে ভেজাল সংক্রান্ত গবেষণা প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আ.ব.ম. ফারুককে হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। এতে বিভিন্ন বিভাগের শিক্ষকরা সম্মতি জানিয়েছেন। এসময় গবেষণার স্বাধীনতা চেয়ে বক্তব্য রাখেন শিক্ষক-শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে ‘সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানবন্ধনটি অনুষ্ঠিত হয়। এসময় ‘শিক্ষকের উপর কোন আমলার খবরদারি চলবে না’, ‘কর্পোরেট প্রতিষ্ঠান নয়, নাগরিকদের পাশে দাঁড়ান’ স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিন্দা জানাতে দেখা যায় শিক্ষার্থীদের।

মানববন্ধনে প্রাণ রসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. চৌধুরী মোহাম্মদ মনিরুল হাসান বলেন, জনস্বার্থে, জনকল্যানে গবেষণা করা হয়। এ ধরণের গবেষণাগুলো আমাদের সচেতনতা বৃদ্ধি করে। গবেষণায় স্বাধীনতা থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণায় যেকোন ফলাফল আসতে পারে। কিন্তু কিছু অসাধু ব্যক্তির স্বার্থ হাসিলের জন্য এই গবেষণায় বাধাগ্রস্থ করা হচ্ছে।

একই বিভাগের অধ্যাপক ড. গোলাম কবীর বলেন, গবেষণা নিয়ে কথা থাকলে সেটা আলোচনা করা যেতে পারে। কিন্তু সেটা নিয়ে হুমকি কেন? অবশ্যই সরকারকে গবেষণার নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে নিরাপদ খাদ্য নিশ্চিত করা, গবেষণার নিরাপত্তা ও অধ্যাপক ফারুকের নিরাপত্তা নিশ্চিত করার দাবি উত্থাপন করা হয়। চবি শিক্ষক সমিতির বিবৃতিও দাবি করেন তারা।

এসময় অর্থনীতি বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী দেওয়ান তাহমিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্সের ছাত্র মর্শিদুল ইসলাম, আফজাল হোসেন, দ্বিতীয় বর্ষের ছাত্র আরজু মিয়া, নাট্যকলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আরাফাত তারা ও অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী সায়মা আক্তার নিশু।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬