‘আজকের নবীন গবেষক আগামীর উচ্চতর পথ প্রদর্শক’

১৬ জুলাই ২০১৯, ০১:২৯ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘শিক্ষকতা জীবনের শুরুতেই ভাল শিক্ষাদান কৌশল লাভের সুযোগ পাওয়ায় আমি আমার সকল নতুন সহকর্মীদের খুবই ভাগ্যবান মনে করি। কেননা শিক্ষকতা জীবনের শুরুতেই তারা ভাল শিক্ষাদান কৌশল নিয়ে প্রশিক্ষণ লাভের সুযোগ পেয়েছেন।’

সোমবার বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত সংস্কৃতি বিষয়ক সচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৬০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।

কর্মশালায় উপাচার্য বলেন, ‘আমরা ইতোমধ্যে এই বিশ্ববিদ্যালয়ে দেশের অন্যতম গবেষকদের নিয়ে এ ধরণের প্রশিক্ষণের আয়োজন করেছি। যেখানে অধ্যাপক ড. ফখরুল আলমের মতো আন্তর্জাতিকমানের খ্যাতিমান গবেষক রিসোর্স পারসন হিসেবে এসেছেন। যারা আমাদের প্রেরণা যোগিয়েছেন।’

এসময় তিনি নবীন শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিশ্বাস করি, যারা আজকের নবীন গবেষক তারাই আগামীর উচ্চতর পথ প্রদর্শক। সবাইকে নিজের ভেতরের মেধাকে কাজে লাগাতে হবে। তাহলেই এক একজন প্রশিক্ষিত জনগোষ্ঠীতে পরিণত হবে। আর এই প্রশিক্ষিত জনগোষ্ঠীই হবে একুশ শতকের প্রধান হাতিয়ার।’

বিশ^বিদ্যালয় আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. কে এম আব্দুস ছোবানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. কাজী আকতার হোসেন প্রমুখ।

রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে আইপিডিসি ফাইন্যান্স, আবেদন শেষ …
  • ১৮ মার্চ ২০২৬
ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য ২০ বছরের রেকর্ড ভঙ্গ…
  • ১৮ মার্চ ২০২৬
গঙ্গায় ইফতার, মাংসের হাড় ফেলার অভিযোগে ১৪ জন গ্রেপ্তার
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক, কর্মস্থল ঢাকা
  • ১৮ মার্চ ২০২৬
নোয়াখালীতে দেড়শ সুবিধাবঞ্চিত পরিবারে বারাকাহ ঈদ সামগ্রী বিত…
  • ১৮ মার্চ ২০২৬
সিটির পরিচ্ছন্নতা কর্মীদের ১০ কোটি টাকা ঈদ উপহার: মানবিক সহ…
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence