অধ্যাপক ফারুকের পাশে ববি শিক্ষক সমিতি

© ফাইল ফটো

সম্প্রতি পাস্তুরিত দুধ নিয়ে গবেষণা করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্স সেন্টারের সদ্য সাবেক পরিচালক অধ্যাপক ড.আ ব ম ফারুকের বিরুদ্ধে বিভিন্নভাবে হুমকি ও হয়রানির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতি।

একইসাথে সময়োপযোগী কাজের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। শিক্ষক সমিতির সদস্যরা খাদ্যের মান নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সোমবার (১৫ই জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুহা: ইলিয়াস মাহমুদ বলেন, বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণা বরাদ্দ অপ্রতুল। নেই গবেষণা করার উপযুক্ত পরিবেশ। তারপরেও অনেক শিক্ষক অনেক কষ্ট করে ব্যক্তিগত উদ্দ্যোগে দেশ ও জনগণের কল্যানে গবেষণা করে থাকেন। তাদের সেই মহৎ কাজকে উৎসাহিত না করে, আধিকন্তু তাদেরকে হুমকি দেয়া হচ্ছে। তাও আবার দায়িত্বশীল জায়গায় থেকে! এটা কিছুতেই মেনে নেয়া যায় না। আমরা সার্বিকভাবে সকল শিক্ষকের স্বাধীনভাবে গবেষণা করার পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ঢাবি অধ্যাপক ড.আ ব ম ফারুক পাস্তুরিত দুধ নিয়ে গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ৷ বাজার থেকে মিল্কভিটা, আড়ং, ফার্ম ফ্রেশ, প্রাণ, ইগলু, ইগলু চকোলেট এবং ইগলু ম্যাংগোর পাস্তুরিত দুধ পরীক্ষা করে বলেছেন, সাতটি নমুনার সবগুলোতেই মানব চিকিৎসায় ব্যবহৃত অ্যান্টিবায়োটিক লেভোফ্লক্সসিন, অ্যান্টিবায়োটিক সিপ্রোফ্লক্সাসিন এবং অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিনের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয়বার পরীক্ষাতেও ১০ টি অ্যান্টিবায়োটিক পাওয়া গেছে।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬