খুবিতে বিদেশি শিক্ষার্থী ভর্তির সুবিধা বৃদ্ধি করা হবে: উপাচার্য

© টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শহীদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত বিষয়ে একাডেমিক প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিনিময় সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

সভায় সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ের স্বাক্ষরিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় উপাচার্য বার্ষিক কর্মসম্পাদন চুক্তির গুরুত্ব তুলে ধরে বলেন এর সাথে বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংসহ সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির বিষয় সম্পৃক্ত। তাই একাডেমিক ক্ষেত্রে গবেষণা জোরদারসহ সকল কাজের দক্ষতা আরও বৃদ্ধি করা প্রয়োজন।

উপাচার্য আরও বলেন, শিক্ষকদের গবেষণায় অনুপ্রেরণা প্রদানের জন্য শীঘ্রই ভাইস-চ্যান্সেলরস অ্যাওয়ার্ড প্রদান করা হবে। পিএইচডি গবেষকদের জন্য স্কলারশিপ বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে।এজন্য বিশ্ববিদ্যালয় স্থাপিত ইন্টারন্যাশনাল অফিসের কার্যক্রম শীঘ্রই শুরু হবে। এছাড়া প্রত্যেক ডিসিপ্লিনে বিদেশি শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে সুবিধা বৃদ্ধি করা হবে। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়কে একটি কোয়ালিটি বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার জন্য সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দেন।

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর সাধন রঞ্জন ঘোষ, ডিন, ডিসিপ্লিন প্রধান, প্রভোস্টসহ অন্যান্য একাডেমিক প্রধানবৃন্দ এবং ফোকাল পয়েন্ট কর্মকর্তা উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে নোবিপ্রবি ছাত্রশিবিরের ক্যাম্পেইন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সিসিডিবি ক্লাইমেট সেন্টার পরিদর্শনে ডিআইইউ’র অর্থনীতি বিভাগ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬