শিক্ষার্থীদের নিরাপত্তা না দিতে পারলে শতকোটি টাকার মাস্টার প্লান কেন?

১৫ জুলাই ২০১৯, ০৩:৪৮ PM

© টিডিসি ফটো

আজ প্রশাসন শত-হাজার কোটি টাকার মাস্টার প্লান বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য। এই উন্নয়ন কাদের জন্য? আমরা ৩৭ হাজার শিক্ষার্থী যদি নিরাপত্তা না পাই, কেন সে তথাকথিত মাস্টার প্লান? শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও ছিনতাইয়ের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীর।

সোমবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা আরও বলেন, আমরা ৬৪ জেলা থেকে এই বিশ্ববিদ্যালয়ে এসেছি। আজ প্রশাসন শত-হাজার কোটি টাকার মাস্টার প্লান বাস্তবায়ন করছে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য। এই উন্নয়ন কাদের জন্য? প্রশ্ন রাখতে চাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে। আমরা ৩৭ হাজার শিক্ষার্থী যদি নিরাপত্তা না পাই, কেন সে তথাকথিত মাস্টার প্লান? আজ সাইদুর কাল অন্য কেউ। আমাদের কেউ এখানে নিরাপদ না। আজ আমাদের কারো ‘আমি’ বলার সুযোগ নেই। আমি থেকে ‘আমরা’ হতে হবে।

যারা ভিআইপি তাদের জন্য এখানে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আছে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের জন্য নেই কেন? আসলে প্রশাসন জেগে জেগে ঘুমাচ্ছে তারা দেখেও না দেখার ভান করছে। তারা যদি জেগে জেগে ঘুমায় তাহলে তাদের আমরা কিভাবে জাগ্রত করব।

এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কর্মচারীরা ৪ বোতল ফেন্সিডিল সহ ধরা পরে। আবার সে কর্মচারী পরের দিন আমাদের সাথে বসে চা খায়। সে ক্যাম্পাসে আমরা কিভাবে নিরাপত্তা পাবো?

ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের শিক্ষার্থী রাজিউর রহমান রাজু বলেন, আমরা সাধারণ ছাত্রদের প্রতিনিধিত্ব করতে এসেছি। এই ক্যাম্পাসে আমরা কেউ নিরাপদ না।এখানে একটা সাইদুর যদি ক্যাম্পাসে নিরাপদে চলাফেরা করতে না পারে তাহলে আমাদের নিরাপত্তা ব্যবস্থাটা কোথায়? বিশ্ববিদ্যালয় প্রশাসন সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কতো কিছু করে ফেলে। অথচ ছাত্রদের নিরাপত্তা নিয়ে তাদের কোন মাথাব্যথা আছে? কোন মাথাব্যথা নেই তাদের।

তিনি আরও বলেন, এখানে একটা না ৪০ হাজার সাইদুর আছে। এখানে প্রত্যেকটা ছাত্র ১০০ বছরের এসাইনমেন্ট নিয়ে এসেছে। এই ছাত্র এখান থেকে প্রতিষ্ঠিত হতে পারলে তার পরিবার ১০০ বছর আগাবে। আমি প্রতিদিন দেখি রাত ১০ টার পর হলে পুলিশ পিকাপ নিয়ে ঘোরাফেরা করে। মাদার বক্স হলের মতো যায়গা যেখানে সবসময় ছাত্রদের আনাগোনা থাকে। সে যায়গায় যদি একটা ছাত্রের নিরাপত্তা না থাকে তাহলে এখানে পুলিশের কাজ টা কী?

লোকপ্রশাসন বিভাগের মাস্টার্স এর শিক্ষার্থী মাহাবুবুল আলমের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের রাজিউর রহমান রাজু, ইনফরমেশন সাইন্স এন্ড লাইব্রেরী ম্যানেজমেন্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফজলে রাব্বী, ২য় বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান রাজিব, রিপন ইসলাম, মিঠুন সরকার, ৩য় বর্ষের মাজহারুল ইসলাম, আরবি বিভাগের ৩য় বর্ষের মোস্তাফিজুর রহমান, দর্শন বিভাগের তাকবীর হোসেন প্রমুখ।

উল্লেখ্য রোববার রাত সাড়ে ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মাদারবক্স হলের পাশে ছিনতাইয়ের কবলে পড়েন লাইব্রেরী সায়েন্স ও ইনফরমেশন ম্যানেজমেন্ট বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান। এসময় তিনি ছিনতাইকারীর ছুড়িকাঘাতে আহত হন।

নর্থ সাউথে মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে ‘অভিবাসন…
  • ১৯ এপ্রিল ২০২৬
চাঁদপুরে দিনে ১৬ ঘণ্টা লোডশেডিংয়ের অভিযোগ, বিপাকে এসএসসি পর…
  • ১৯ এপ্রিল ২০২৬
টেকনাফ মেরিন ড্রাইভে যাত্রীবাহী গাড়িতে আগুন
  • ১৯ এপ্রিল ২০২৬
আজ বিপজ্জনক দিল্লির বাতাস, ঢাকার কী পরিস্থিতি?
  • ১৯ এপ্রিল ২০২৬
কোচিংয়ে জড়িত ৫ শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে অধিদপ…
  • ১৯ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির মাঝেই দক্ষিণ লেবাননে এক ইসরায়েলি সেনা নিহত, আহ…
  • ১৯ এপ্রিল ২০২৬