নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ইবি ছাত্রলীগের আনন্দ মিছিল

১৫ জুলাই ২০১৯, ০৩:৪৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগের দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে আনন্দ মিছিল করেছে নেতাকর্মীরা। সোমবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একইস্থানে এসে মিছিলটি শেষ হয়। এসময় মিছিলে নতুন কমিটির মনোনিত সভাপতি রবিউল ইসলাম পলাশ, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিবের পাদদেশে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের মাধ্যমে নতুন কমিটি তাদের কার্যক্রম শুরু করে। পরে নতুন সভাপতি-সম্পাদক উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীসহ বিভিন্ন প্রশাসনিক ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

নতুন সভাপতি রবিউল ইসলাম পলাশ তার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘সকলের সহযোগিতায় কাজ করে যেতে চাই। শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার পাশাপাশি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশকে স্বাভাবিক রাখা ও শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করতে চাই।’

প্রসঙ্গত, দীর্ঘ ৯ মাস ইবি শাখা ছাত্রলীগের কমিটি স্থগিত থাকার পর গত শনিবার মধ্যরাতে দুই সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এতে সভাপতি হিসেবে ইংরেজি বিভাগের শিক্ষার্থী রবিউল ইসলাম পলাশ ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রাকিবুল ইসলাম রাকিবকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়।

দীর্ঘ বিরতির পর ক্রীড়াঙ্গনে ‘বৈশাখী উৎসব’
  • ১২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬