ববির বাংলা বিভাগে অচলাবস্থা, আন্দোলনে শিক্ষার্থীরা

১৪ জুলাই ২০১৯, ০৯:৩১ PM

© টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগে শিক্ষকদের অন্ত:কোন্দলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভাগের চেয়ারম্যান মোহাসিনা হোসাইন এর প্রতি অনাস্থা প্রকাশ করে ক্লাসে ফিরছেন না বিভাগের অন্যান্য শিক্ষকেরা

ইতিমধ্যে বিভাগের ৪র্থ বর্ষের এবং ৩য় বর্ষের শিক্ষার্থীরা প্রায় এক বছরের সেশন জটে আটকে আছে।শিক্ষার্থীরা বারবার ক্লাস করতে গেলেও শিক্ষকরা অপারগতা জানায়।ফলে সেশনজট থেকে বাঁচতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।

রবিবার দুপুর থেকে ক্লাস-পরীক্ষার দাবিতে বাংলা বিভাগের অফিস ও ক্লাসরুমে তালা ঝুলিয়ে দিয়েছে শিক্ষার্থীরা । এ সময় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। বাংলা বিভাগের শিক্ষার্থী নাঈম বলেন, আমরা প্রায় ১ বছর সেশন জটে আছি। তিনি জানান, শিক্ষকদের সমন্বয়হীনতায় দীর্ঘদিন ধরে আমাদের ক্লাস-পরীক্ষা হচ্ছে না। এ বিষয়ে আমরা বার বার শিক্ষকদের সাথে আলোচনা করেও কোনো সমাধানে আসতে পারিনি।

অভিযোগের বিষয়ে বাংলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাসিনা হোসাইন জানান, ৩য় ও ৪র্থ বর্ষের ক্লাস শুরু করার জন্য ২ বার একাডেমিক কমিটির মিটিং ডাকা হলেও কোনো শিক্ষক মিটিং এ উপস্থিত হননি। এজন্য শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হয়নি। তিনি আরো জানান, শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে, তাই দ্রুত ক্লাস শুরু করা দরকার ।

বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার বলেন, চেয়ারম্যান একটা মিটিং কল করছে ৭ জনের কেউ যাইনি এটা তার ব্যর্থতা। আমরা তার প্রতি অনাস্থা এনেছি তাই প্রসাসনিক কোন সিদ্ধান্ত না আসা পর্যন্ত তার সঙ্গে কোন কাজ করবো না। তার অযোগ্যতা, ব্যর্থতা, সমন্বয়হীনতার জন্য এমন পরিস্থিতি তৈরি হয়েছে। শিক্ষার্থীরা ক্ষতির শিকার হচ্ছে তাদের ক্লাস হওয়া দরকার ।

এ বিষয়ে কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মুহসিন উদ্দিন জানান, বাংলা বিভাগের শিক্ষকদের অন্তকোন্দলের বিষয়টি আমরা জেনেছি। আগামীকাল ৩ টায় সকলে মিলে মিটিং করে সিদ্ধান্ত নিবো।

দিল্লীর দাস কোন দলের কথা বাংলাদেশে গুরুত্ব বহন করে না
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পবিপ্রবিতে ইউট্যাবে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগের আবেদন শুরু মঙ্গলবার, জেনে নিন খুঁ…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত আমিরের নির্বাচনী মঞ্চে প্রথমবার প্রকাশ্যে জাবিপ্রবি…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৫ বছর পর কামব্যাক, পুরনো যন্ত্রণাতেই কি প্রাণ গেল ঢাবিতে প্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬