© টিডিসি ফটো
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রকৃতি ও পরিবেশের কারনে অন্যান্য ক্যাম্পাস থেকে ভিন্ন। এখানকার পরিবেশ অতিথি পাখিদের আপ্যায়ন করে যা দেশের অন্য কোন বিশ্ববিদ্যালয়ে আসেনা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজিত নবীন বরন ও বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার রুমে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, জীবন হচ্ছে একটি যুদ্ধ ক্ষেত্র। এ যুদ্ধে সফলতার জন্য একটি প্রতিজ্ঞাবদ্ধ স্বপ্ন থাকতে হবে। এখানে জয়ী হওয়ার জন্য দারিদ্র্য ও ভালো ফলাফল প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে না। বিশ্ববিদ্যালয়ে শুধু একটি সার্টিফিকেট ও ভালো ফলাফল করার জন্য নয় এখানে জ্ঞান অর্জনই মুখ্য উদ্দেশ্য। জীবনে সফলতার জন্য প্রয়োজন প্রতিজ্ঞা, স্বপ্ন এবং প্রচেষ্টা। এই তিনটি কাজের সমন্বয় করতে পারলে স্বপ্নের ঠিকানাকেও অতিক্রম করে যাবে।
পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের নবীনবরন ও ৪২তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম। পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. আমির উদ্দিন ভুইয়া সহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য হাসান মাহমুদ খন্দকার মন্ত্রীসভায় স্থান পাওয়ার পরেও জাবির পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪২ তম আবর্তনের ক্লাস নিয়েছেন।