রাবি বিজ্ঞান কারিগরি কারখানার নতুন প্রশাসক ড. খাইরুল

১৪ জুলাই ২০১৯, ০৭:১৫ PM

© টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) বিজ্ঞান কারিগরি কারখানার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন গ্রুপ সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। গত ৭ জুলাই তিনি এ দায়িত্ব নেন।

১৯৬৮ সাল থেকে বিশ্ববিদ্যালয় বিজ্ঞান কারিগরি কারখানা তার কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি কৃষিবিদ ইনস্টিটিউটশন, রাজশাহী জেলা শাখার সদস্য, রাবি শিক্ষক সমিতির সদস্য, রাবি সিনেট সদস্য এবং নবাব আবদুল লতিফ হলের আবাসিক শিক্ষক হিসেবে দক্ষতার সাথে তাঁর দায়িত্ব পালন করেছেন।

প্রশাসকের দায়িত্ব গ্রহণ করে বিজ্ঞান কারিগরি কারখানাকে কীভাবে পরিচালনা করতে চান এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিজ্ঞান কারিগরি কারখানা একটি অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। দীর্ঘদিন লোকচক্ষুর অন্তরালে এর কার্যক্রম চাপা পড়ে আছে। পুরনোদের অবসর গ্রহণ করার পর নতুন কোনো নিয়োগ সম্পন্ন হয়নি। ফলে এখানে জনবলের সংকট রয়েছে। উপাচার্য মহোদয়ের সক্রিয় সহায়তায় আমি এই প্রতিষ্ঠানের পুরনো গৌরব ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।

প্রসঙ্গত রাবি বিজ্ঞান কারিগরি কারখানায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ব্যবহারিক ক্লাস সম্পন্ন করার পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ মেরামতের কাজ হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950