ববিতে চাকরি প্রত্যাশীদের সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

১৩ জুলাই ২০১৯, ১০:০৫ PM

© টিডিসি ফটো

চাকরি প্রত্যাশীদের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ কর্মশালার আয়োজন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যারিয়ার ক্লাব। ‘বি দ্যা ইউ অফ ইউরসেলফ’ (Be the You of yourself) নামক এ কর্মশালায় শনিবার বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা হলে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীর শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

কর্মশালায় নিজের ব্যক্তিসত্তার সঙ্গে মিলিয়ে সঠিক চাকরি নির্বাচন, কিভাবে চাকরির জন্য প্রস্তুতি নিতে হয়, কিভাবে সোশাল নেটওয়ার্ক ব্যবহার করে চাকরি দাতার সঙ্গে যোগাযোগ করতে হয়, চাকরি দাতা এবং চাকরি প্রার্থীর মধ্যে দূরত্ব কিভাবে কমানো যায়, সরাসরি ভাইভা অনুশীলন, ভাইভা কৌশল, চাকরিতে অংশগ্রহণের বাধা ও এসব বাধা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয় কর্মশালায়।

এছাড়াও কার্যকরী যোগাযোগ দক্ষতা কিভাবে চাকরি প্রত্যাশীদের সাক্ষাতকারে সহায়তা করে এবং প্রার্থীদের বর্তমান সময়ে সেরা প্রতিষ্ঠানগুলোতে চাকরি পেতে সহায়তা করবে এমন যুগোপযোগী দক্ষতা বৃদ্ধির বিষয়েও কর্মশালায় আলোচনা করা হয়।

কর্মশালায় ম্যানেজম্যান্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাসুদ বলেন, নিজেকে সফলভাবে উপস্থাপন করতে হলে সফলতা কি, কেমন সেটা জানা প্রয়োজন। এসময় তিনি সফল ব্যক্তি এবং ব্যর্থ ব্যক্তির সংজ্ঞায়ন করে সফল হওয়ার বিভিন্ন উপায় শিক্ষার্থীদের বাতলে দেন।

কর্মশালার সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) সভাপতি নাজমুল হাসান রিফাত। কর্মশালায় বক্তা হিসেবে বাংলাদেশ পারফেট্টি ভ্যান মেলি প্রা. লি. এর সহযোগী ব্যবস্থাপক ও বাংলাদেশ এফএমসিজি এইচআর সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি রাশেদুল হাসনাত রাশেদ, প্রাণ-আরএফএল গ্রুপের সহকারী ব্যবস্থাপক (এইচআর) ও বাংলাদেশ এফএমজি এইচআর সোসাইটির জয়েন্ট সেক্রেটারি কাইউম ইসলাম সোহেল ও সিটি গ্রুপের এইচআর ব্যবস্থাপক ও বাংলাদেশ এফএমজি এইচআর সোসাইটির জেনারেল সেক্রেটারি মো. তাবসির রাজিব উপস্থিত ছিলেন।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ড. একেএম মাহবুব হাসান ও বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (বিইউসিসি) উপদেষ্টা ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
রাজবাড়ীতে হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
  • ১৫ নভেম্বর ২০২৬
বাসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত আসন সুবিধা
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950