খুবির স্থাপত্য ডিসিপ্লিনের আর্ক-কেইউ ডিগ্রি শো শুরু হচ্ছে কাল

১৩ জুলাই ২০১৯, ০৮:৪৪ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্থাপত্য ডিসিপ্লিনের উদ্যোগে আগামীকাল শুরু হচ্ছে দুই দিনব্যাপী আর্ক-কেইউ ডিগ্রি শো। স্থাপত্য ডিসিপ্লিনের শেষ বর্ষের শিক্ষার্থীদের ব্যাচেলর অব আর্ক প্রোগ্রাম সমাপ্তির সাফল্যকে উৎসাহ উদ্দীপনার সাথে উদযাপনের জন্য প্রতি বছরই এ আয়োজন করা হয়ে থাকে।

আগামীকাল সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের তৃতীয় তলায় আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। সভাপতিত্ব করবেন স্থাপত্য ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. খন্দকার মাহফুজ-উদ-দারাইন।

এই প্রদর্শনীতে প্রদর্শিত হবে খুলনায় প্রস্তাবিত খুবির টিএসসির প্রস্তাবিত ডিজাইন, রূপসা ব্রিজের পূর্ব তীরে পাঁচতারা হোটেল, ফুলতলায় মানসিক হাসপাতাল, মংলায় নৌবাহিনীর আঞ্চলিক হেডকোয়ার্টার, গোপালগঞ্জের কোটালিপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র বিমোচন কেন্দ্র, ঢাকায় ন্যাশনাল ডিজাইন ইনস্টিটিউট, নওগাঁর আতাইকুলায় গণহত্যা মিউজিয়াম, মেহেরপুরে মুজিব নগর স্থলবন্দর, পায়রা বন্দরে জাহাজ নির্মাণের জন্য কারখানা, যশোরে ফুল প্রসেসিং কেন্দ্র, ঢাকার পূর্বাচলে ব্রিটিশ চিন্তা বহির্ভূত যুগোপযোগী শিক্ষা কমপ্লেক্স প্রস্তাবিত নকশাসহ নবীন স্থপতিদের গবেষণা কর্মের ডিজাইন সমূহ।

স্থাপত্য ডিসিপ্লিনের শেষ বর্ষের উত্তীর্ণ শিক্ষার্থীদের ডিজাইন ও থিসিস জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য এই প্রদর্শনীটি একটি প্লাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

এ বছর আর্ক-কেইউ ডিগ্রি শো-তে সর্বমোট ৩৭ জন শিক্ষার্থীর গবেষণাকর্ম স্থান পাচ্ছে। নবীন স্থপতিদের উদ্ভাবনী ও সৃজনশীল চিন্তা, কর্ম ডিজাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার কথা রয়েছে। প্রদর্শনীটি বিকাল পাঁচটা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে।

আনোয়ারায় সিএনজিচালক সজ্জাদ হত্যায় জড়িত ‘মূল হত্যাকারী’ গ্…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষায় ভুয়া প্রার্থী আটক
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচনে কত শতাংশ ভোট পড়তে পারে, বললেন পররাষ্ট্র উপদেষ্টা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
আইইউটি ভর্তি পরীক্ষা, যা জেনে রাখা ভালো
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬