সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চবি শাখার নতুন কমিটি

১৩ জুলাই ২০১৯, ০৮:০৭ PM

© টিডিসি ফটো

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে মানবাধিকার সংগঠনটি। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন বাংলা বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের এফতেসির সোবহান মারুফ।

গত ৪ জুলাই সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি বিচারপতি আব্দুস সালাম ও মহাসচিব জাভেদ আলী ২৯ সদস্যের এই কমিটি অনুমোদন দেন। তবে কমিটির অনুমোদন পত্র বিশ্ববিদ্যালয়ে শনিবার এসে পৌঁছায়।

নতুন কমিটির সাধারণ সম্পাদক এফতেসির সোবহান মারুফ বলেন চবি ক্যাম্পাস সুষ্ঠু রাখতে, ছাত্র-ছাত্রীদের যে কোন অধিকার আদায় এবং যেখানেই মানবাধিকার লঙ্ঘনজনিত কিছু ঘটে থাকে, এমতাবস্থায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সবসময় পাশে থাকবে।

প্রসঙ্গত অসহায়, নির্যাতিত নারী পুরুষ তথা ধর্ম, বর্ণ, গোত্র, জাতি-উপজাতি নির্বিশেষে সকলকে আইনগত সহযোগিতা দিতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন কাজ করে থাকে।

যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
সংসদে ভোটার তালিকা সংশোধনসহ যেসব বিল পাস হলো
  • ০৬ এপ্রিল ২০২৬
close