ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করলেন মির্জা ফখরুল

২৭ মে ২০২৬, ০২:৪৯ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © সংগৃহীত

ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে নতুন অগ্রগতি দেখা গেছে। বুধবার (২৭ মে) সকালে সম্ভাব্য ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের আমতলী রেলঘুন্টি এলাকার ‘ভাতার মারি ফার্মে’ প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় স্থাপনের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই ঠাকুরগাঁওকে এগিয়ে নেওয়ার কাজ চলছে। একটি আধুনিক ও মানসম্মত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।’

পরিদর্শনকালে দেশে কৃষিজমি কমে যাওয়ার বিষয়েও গভীর উদ্বেগ প্রকাশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘দেশে কৃষিজমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষিজমি রক্ষায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দেবে।’

তিনি আরও বলেন, ‘আমরা কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা করতে চাই না। সবদিক বিবেচনা করেই উন্নয়ন কাজ করা হবে, যাতে কৃষির ক্ষতি কম হয়।’

বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান পরিদর্শনের পর সদর উপজেলার শ্রীকৃষ্টপুর, জগন্নাথপুর, গড়েয়া ইক্ষু খামার ও সালান্দর এলাকায় মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থানগুলোও ঘুরে দেখেন তিনি।

এ সময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। কৃষিজমি রক্ষা করেই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় প্রকল্পগুলো কত দ্রুত বাস্তব রূপ পায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্টদের।

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬