খুন-ধর্ষণের প্রতিবাদে সড়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

১১ জুলাই ২০১৯, ০৭:২৫ PM

© টিডিসি ফটো

সারাদেশে অব্যাহত খুন ও ধর্ষণের প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সমকাল সুহৃদ সমাবেশের আয়োজনে ক্যাম্পাসের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সংগঠনটির যুগ্ম-আহবায়ক মাহাবুবুল আলমের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
এসময় মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে দেশব্যাপী খুন ও ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানান।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বর্তমান সমাজে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মানসিকতা। সবার আগে আমাদের নিজের মানসিকতা ঠিক করতে হবে। তারপর সমাজে ধর্ষণের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

এছাড়া মানববন্ধনে সুহৃদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক দ্বীন মোহাম্মদ, সদস্য বিল্লাল, তোফাজ্জলসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শোরুম ম্যানেজার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, পদ ২০, …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত নেতা হত্যা : প্রধান আসামির হাইকোর্টে জামিন আবেদন
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
এক মাসে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড নগদের, লেনদেন ৪০ হাজার কোট…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
জামায়াত গোপন বৈঠক করে ‘আমেরিকার ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়: …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া অনন্য গাঙ্গুলীর ‘আত্মহত্যা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাজধানীতে তেজগাঁও কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬