বর্ণাঢ্য আয়োজনে কুবিতে মার্কেটিং দিবস উদযাপন

১১ জুলাই ২০১৯, ০৬:৪৮ PM

© টিডিসি ফটো

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাংলাদেশ মার্কেটিং দিবস পালন করা হয়েছে। মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সামনে র‌্যালির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।

বিভাগটির ১১তম ব্যাচের শিক্ষার্থী কাজী ইয়াকুব শাকিলের সঞ্চালনায় এবং বিভাগের ছাত্রবিষয়ক উপদেষ্টা ড. মোহাম্মদ সোলাইমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। উপাচার্য তার বক্তব্যে বলেন, যোগ্যতা থাকলে সম্পর্ক এমনিতেই সৃষ্টি হয়ে যায়। আর মানুষের একটাই উদ্দেশ্য থাকা উচিত সেটা হচ্ছে সত্যকে খোঁজা।

এসময় বিভাগের প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার বলেন, ‘আমাদের বিজনেসের ক্ষেত্রে অবশ্যই গ্রাহকদের প্রাধান্য দিতে হবে। কেবল যোগ্য নেতৃত্বই পারে গ্রাহকদের প্রাধান্য দিয়ে নতুন সম্পর্ক সৃষ্টি করতে।’

এসময় মুঠোফোনের মাধ্যমে বক্তব্য রাখেন বাংলাদেশে মার্কেটিং দিবস আয়োজক কমিটির প্রধান ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মিজানুর রহমান। তিনি বলেন, ‘মার্কেটিং একটি মহৎ পেশা। কেননা এটি মানুষের জীবনমান উন্নয়নে সহায়তা করে।’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ভবিষ্যতে যাতে মার্কেটিং দিবস উদযাপন হয় সেই আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ও ড. মেহের নিগার, সহকারী অধ্যাপক মেহেদী হাসান ও প্রভাষক আওলাদ হোসেনসহ বিভাগটির বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

সিলেট ওসমানী বিমানবন্দরে আগুন
  • ০৬ এপ্রিল ২০২৬
ওরশ থেকে ফেরার পথে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, আহত …
  • ০৬ এপ্রিল ২০২৬
ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি তেল মজুদ, ব্যবসায়ীকে জরিমানা
  • ০৬ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬