নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে মধ্যরাতে বিক্ষোভ 

২১ মে ২০২৬, ০১:১১ AM , আপডেট: ২১ মে ২০২৬, ০১:১৩ AM
হেনস্থার প্রতিবাদে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ

হেনস্থার প্রতিবাদে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) হযরত বিবি খাদিজা হলের দেয়ালে আপত্তিকর চিত্র অঙ্কন এবং নির্মাণ শ্রমিকদের দ্বারা ছাত্রীদের উত্যক্ত করার প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ করেছেন হলের আবাসিক শিক্ষার্থীরা। বুধবার (২০ মে) রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত হলের মূল ফটকে অবস্থান নিয়ে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন সাময়িক স্থগিত করেন।

​আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে হলের ছাদে 'জলছাদ'-এর সংস্কার কাজ চলছিল। বুধবার কাজের শেষ দিনে দায়িত্বপ্রাপ্ত এক কর্মচারী হলের পেছনের ব্লকের ছাদে একটি অত্যন্ত আপত্তিকর ও কুরুচিপূর্ণ ছবি এঁকে রেখে যান। বিষয়টি ছাত্রীদের নজরে আসলে হলজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

​শিক্ষার্থীরা আরও জানান, ছাত্রীবাসে পুরুষ কর্মীদের প্রবেশের সময় হুইসেল বা বাঁশি বাজানোর নিয়ম থাকলেও, কর্মরত শ্রমিকরা নিয়ম বহির্ভূতভাবে ছাত্রীদের উদ্দেশ্য করে শিষ দেয় এবং অশালীন ইঙ্গিত করে। এর আগেও একাধিকবার নির্মাণ শ্রমিকদের আচরণ ও আপত্তিকর দৃষ্টিভঙ্গি নিয়ে হল প্রশাসনকে জানানো হলেও কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।

​বিক্ষোভ চলাকালীন রাত সাড় ১১টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হন হযরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট নাজমুন নাহার ও তাসনিম আলম। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

​সার্বিক বিষয়ে হলের সহকারী প্রভোস্ট তাসনিম আলম বলেন, ‘শিক্ষার্থীদের অভিযোগগুলো আমরা অত্যন্ত গুরুত্বের সাথে শুনেছি। আগামীকাল (বৃহস্পতিবার) সকালে প্রভোস্ট স্যারের উপস্থিতিতে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক আহ্বান করা হয়েছে। হলের নিরাপত্তা নিশ্চিত করতে এবং দোষীদের চিহ্নিত করে প্রশাসন কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।’

উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েট শিক্ষার্থীদের গণস্বাক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহর উচ্চপর্যায়ে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬