নরসিংদী কলেজে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘ছাত্রের পরীক্ষা’ মঞ্চায়ন

১০ জুলাই ২০১৯, ০৮:৪৭ PM

© টিডিসি ফটো

নরসিংদী সরকারি কলেজের কৃষ্ণচূড়া মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নাটক ‘ছাত্রের পরীক্ষা’ মঞ্চস্থ করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় কলেজের মুক্তধারা নাট্য সম্প্রদায়ের উদ্যোগে প্রায় তিন শতাধিক শিক্ষার্থী-শিক্ষকের উপস্থিতিতে নাটকটি মঞ্চায়ন করা হয়।

এসময় নাটকটি মঞ্চায়নের মাধ্যমে সংগঠনটি নতুন সদস্য সংগ্রহের ফর্ম বিতরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ও সুশান্ত দেবনাথ শান্তের নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন রাকিবুল ইসলাম, রাসেল ওয়ালিদ ও জাহিদ হাসান।

এবিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সনেট বলেন, আমারা বরাবরই নতুনদেরকে নিয়ে কাজ করতে চাই। আমরা চাই সংস্কৃতির আহবানে নতুনরা এগিয়ে আসুক। এই নাটক মঞ্চায়নের মাধ্যমে আমরা নতুন সদস্য নিচ্ছি এবং এটি আগামী এক সপ্তাহ অব্যাহত থাকবে।

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬