পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে ঢাবির একচেটিয়া আধিপত্য আরও কমল

১৫ মে ২০২৬, ১১:১৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ১১:১৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি সম্পাদিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) তথ্য বলছে, বর্তমানে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫৮টি। এরমধ্যে স্বায়ত্তশাসিত, প্রকৌশল, সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি, মেডিকেল, কৃষি এবং বিশেষায়িত—এ সাত ক্যাটাগরির বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রায় অর্ধেকের মতো সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এক সময় এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে উপাচার্যসহ (ভিসি) প্রশাসনিক শীর্ষ পদগুলোয় নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনিয়র অধ্যাপকদের আধিক্য দেখা যেত।

গত কয়েক বছরে এ ধারায় ছেদ পড়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি ক্ষমতা নেওয়ার পর কয়েক দফায় ২০টিরও বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ মে) একসঙ্গে ১১টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়োগ বিশ্লেষণ করে দেখা গেছে, ১১ জনের মধ্যে মাত্র দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের।

এর আগে একযোগে নিয়োগ হওয়া ৯ জনের মধ্যে তিনজন ছিলেন ঢাবির। সে সময় ইউজিসির চেয়ারম্যানও ঢাবি থেকে নিয়োগ হয়। তবে সবমিলিয়ে  সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনিয়র অধ্যাপকদের একচেটিয়া আধিপত্য কমেছে। যদিও অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা কমেছিল। তবে এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেড়েছে।

দেশে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ২০টির মতো। এসব বিশ্ববিদ্যালয়ে অধিকাংশে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এসব বিশ্ববিদ্যালয়ের ১১টিতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তবে বিএনপি ক্ষমতায় এসে সেটি নেমে গেছে প্রায় অর্ধেকে। তথ্য বলছে, মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে ঢাবির অধ্যাপকদের। বাকিগুলো স্ব স্ব ক্যাম্পাস অথবা অন্য ক্যাম্পাসের শিক্ষক।

প্রাপ্ত তথ্যমতে, বিএনপি ক্ষমতা নেওয়ার এক মাসের মাথায় গত ১৬ মার্চ একযোগে ৯টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেয় সরকার। এরপর আলাদাভাবে দুটি বিশ্ববিদ্যালয়ে (যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়) ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ মে) ১১টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়। যদিও ঘণ্টাখানেকের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ের (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়) প্রজ্ঞাপন জারি বাতিল করা হয়েছে।

সাধারণত স্বায়ত্তশাসিত চারটি বিশ্ববিদ্যালয়ের স্ব স্ব ক্যাম্পাস থেকে ভিসি নিয়োগ দেওয়া হয়। বিএনপি ক্ষমতা নেওয়ার পর এরমধ্যে তিনটি বিশ্ববিদ্যালয়ে (ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী) পরিবর্তন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে স্ব স্ব ক্যাম্পাসের শিক্ষককে ভিসি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫টি মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে। যেগুলো ভিসি নিয়োগ দেয় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। এরমধ্যে বাংলাদেশ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। চারটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মধ্যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। তারা দুইজনই স্ব স্ব ক্যাম্পাসের শিক্ষক।

দেশে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে ২০টির মতো। এসব বিশ্ববিদ্যালয়ে অধিকাংশে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় এসব বিশ্ববিদ্যালয়ের ১১টিতে ভিসি নিয়োগ দেওয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তবে বিএনপি ক্ষমতায় এসে সেটি নেমে গেছে প্রায় অর্ধেকে। তথ্য বলছে, মাত্র ছয়টি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হয়েছে ঢাবির অধ্যাপকদের। বাকিগুলো স্ব স্ব ক্যাম্পাস অথবা অন্য ক্যাম্পাসের শিক্ষক।

এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, মেরিটাইম বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (সাবেক ডিজিটাল) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিউপি) সেনাবাহিনী ও রিলেটেড ফিল্ড থেকে ভিসি নিয়োগ দেওয়া হয়।

আরও পড়ুন: নতুন ভিসিকে প্রত্যাখ্যান করে ডুয়েট শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এক সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রভৃতি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঢাবি শিক্ষকদের থেকে ভিসি নিয়োগ দেওয়ার রীতি ছিল। তবে বর্তমানে এসব বিশ্ববিদ্যালয়ে স্ব স্ব ক্যাম্পাস অথবা অন্য ক্যাম্পাসের শিক্ষকদের ভিসি নিয়োগ দেওয়া হয়েছে।

দেশে সাতটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ের একটিতেও নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়নি। জানা গেছে, এসব বিশ্ববিদ্যালয়ের ভিসিরা অধিকাংশই বিএনপি সমর্থিত। তাই সেখানে পরিবর্তন নাও আসতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি সমর্থিত সাদা দলের এক অধ্যাপক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভিসি নিয়োগকে কেন্দ্র করে মন্ত্রী, উপদেষ্টা ও ঢাবি শিক্ষকদের একাধিক গ্রুপ কাজ করছে। অনেক সময় সংগঠন ও নিজ পছন্দের শিক্ষককে প্রাধান্য দিতে গিয়ে স্ব স্ব ক্যাম্পাস অথবা অন্য ক্যাম্পাসের অধ্যাপকদের নিয়োগ দেওয়া হচ্ছে।

কুয়েট অধ্যাপকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ১২ আগস্ট ২০২৬
বিতর্কিত ব্যক্তিকে চট্টগ্রাম বিসিএসআইআরের পরিচালক নিয়োগ, ২৪…
  • ১২ আগস্ট ২০২৬
এসএসসিতে ফেল করায় মায়ের বকুনি, নিখোঁজের দুই দিন পর মিলল সীম…
  • ১২ আগস্ট ২০২৬
টুঙ্গিপাড়ায় চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্য গ্রেপ…
  • ১২ আগস্ট ২০২৬
বেতন বন্ধ হতে পারে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষকের
  • ১২ আগস্ট ২০২৬
করপোরেট সেলস বিভাগে নিয়োগ দেবে রূপায়ণ গ্রুপ, আবেদন ১১ সেপ্ট…
  • ১২ আগস্ট ২০২৬