অব্যাহতির পর ডুয়েটের সদ্য সাবেক ভিসির আবেগী পোস্ট

১৪ মে ২০২৬, ০৯:১০ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৯:১০ PM
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন

সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন © সংগৃহীত

নতুন উপাচার্য নিয়োগের পর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীনের একটি আবেগঘন ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর ফলে প্রায় এক বছর সাত মাস দায়িত্ব পালনের পর উপাচার্যের পদ থেকে অব্যাহতি পান অধ্যাপক মোহাম্মদ জয়নাল আবেদীন। নতুন উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।

পোস্টে তিনি লেখেন, শুরুর দিন থেকে আজ অব্দি ভূমি সম্প্রসারণ নিয়ে যত জায়গায় যাওয়া দরকার গিয়েছি। তারপরও মানুষ হিসেবে আমি ভুলের উর্ধ্বে না। তবে হ্যাঁ, আমার চেষ্টার ত্রুটি ছিল না কখনও। আমার এ কাজে আমার সহকর্মী, কর্মকর্তা, কর্মচারী ও প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আমাকে অসাধারণ সহযোগিতা করেছে। যেহেতু ডুয়েটই আমার ঠিকানা, ভিসির দায়িত্ব হস্তান্তরের পরও আমি ডুয়েটেই থাকছি ইনশাআল্লাহ।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬