প্রজ্ঞাপনের ঘণ্টা না পেরোতেই বাতিল আওয়ামী মন্ত্রীর বোন জামাইয়ের ভিসি নিয়োগ

১৪ মে ২০২৬, ০৭:৩১ PM , আপডেট: ১৪ মে ২০২৬, ০৭:৪০ PM
শিক্ষা মন্ত্রণালয়

শিক্ষা মন্ত্রণালয় © ফাইল ছবি

দেশের ১১টি সরকারি এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তবে প্রজ্ঞাপন জারির এক ঘণ্টা না পেরোতেই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ বাতিল করা হয়েছে। 

বাতিল হওয়া প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমানকে বেরোবির ভিসি নিয়োগ দেওয়া হয়। তবে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদের বোন জামাই তিনি। এ অভিযোগের প্রেক্ষিতেই তার নিয়োগ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।

বেরোবির ভিসি নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘শিক্ষা মন্ত্রণালয়ের অদ্য ১৪ মে’র ৩৭.০০.০০00,079.11.181. ২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯,১১,১৮১,২২-২০৭ নম্বর স্মারকসমূহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ এতদ্বারা বাতিল করা হলো।’

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের ২৪তম মৃত্যুবার্ষিকী আজ
  • ১৩ অক্টোবর ২০২৬
যন্তর মন্তরের ফটক টপকে বিক্ষোভ, আটক সিজেপির ২ নেতা
  • ১৩ অক্টোবর ২০২৬
জবির ক্লিনিক্যাল ও কাউন্সেলিং সাইকোলজিতে মাস্টার্সে ভর্তির …
  • ১৩ অক্টোবর ২০২৬
গবেষণায় ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান দেবে ইউজিসি, আবেদন করবেন…
  • ১৩ অক্টোবর ২০২৬
৬৫ জনবল নিয়োগ দেবে ঢাকার কর অঞ্চল-২১, আবেদন অনলাইনে
  • ১৩ অক্টোবর ২০২৬
অতিরিক্ত শ্রেণি শাখায় কর্মরত শিক্ষকদের এমপিওভুক্তির উদ্যোগ 
  • ১৩ অক্টোবর ২০২৬