জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৩য় বর্ষের ফল প্রকাশ

১১ মে ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ১১ মে ২০২৬, ০২:৫০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

২০২৪ সালের অনার্স ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (১১ মে) দুপুর ২টার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের ফলাফল সংক্রান্ত ওয়েবসাইটে শিক্ষার্থীরা তাদের ফলাফল দেখতে পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রযুক্তিগত প্রস্তুতি সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ফল প্রকাশ করা সম্ভব হয়। ফলে দুপুর ২টার পর থেকেই শিক্ষার্থীরা অনলাইনে ফলাফল দেখতে পারছেন।

এবারের পরীক্ষায় সারা দেশে ৩৪৫টি কেন্দ্রের ৮৮০টি কলেজের ৩১টি অনার্স বিষয়ে মোট ৩,২৮,১৫৩ জন নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় উত্তীর্ণের হার ৯৪.৪৬ শতাংশ।

শিক্ষার্থীরা http://103.113.200.8/ বা http://results.nu.ac.bd⁠ লিংকে ঢুকে ফলাফল দেখতে পাবেন। ওয়েবসাইটে ঢুকে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং পরীক্ষার সাল ২০২৪ দিয়ে ফলাফল যাচাই করা যাচ্ছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

ইমাম-উলামাদের আপত্তি, জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের কনসার্ট স্থ…
  • ১৯ আগস্ট ২০২৬
বাজেট ৯ হাজার ৩৩৩ কোটি টাকা, একনেকে অনুমোদন পেল যে ১০ প্রকল…
  • ১৯ আগস্ট ২০২৬
কলকাতায় নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত, চারজনই একই…
  • ১৯ আগস্ট ২০২৬
পদত্যাগ নাকি সরিয়ে দেওয়া হলো পিএসসি চেয়ারম্যানকে?
  • ১৯ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থান হঠাৎ করেই সংঘটিত হয়নি: জবি উপা…
  • ১৯ আগস্ট ২০২৬
প্যারোলে মুক্তি পেতে পারেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬