মৌলভীবাজার সরকারি কলেজে ‘পাই’ ক্লাবের কমিটি গঠন

০৪ জুলাই ২০১৯, ০৪:৩৩ PM

© টিডিসি ফটো

মৌলভীবাজার সরকারি কলেজের নিজস্ব সংগঠন π (পাই) ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সরকারি কলেজের গণিত বিভাগের হলরুমে অভিষেক অনুষ্ঠানে গণিত বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী আহমদ সাদীকে সভাপতি ও সুদীপ্ত দাসকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্যের পূর্ণাঙ্গ এ কমিটি ঘোষণা করেন।

পরে গণিত বিভাগের সহকারী অধ্যাপক সত্যজিৎ দেবের সভাপতিত্বে ও পাই ক্লাবের সভাপতি আহমদ সাদী ও আল আমিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি অভিষিক্ত ক্লাবের সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, ছাত্র-ছাত্রীদের সৃষ্টিশীল কাজের মাধ্যমে ২০৪১ এর আগামীর বাংলাদেশ গড়ার যোগ্যতা সম্পন্ন ও নেতৃত্ব গঠন করতে হবে। সে লক্ষ্য অর্জনে শ্রেণীকক্ষের শিক্ষার পাশাপাশি এ ধরণের ছাত্র সংগঠনের মাধ্যমে অন্যান্য শিক্ষায় শিক্ষিত হতে হবে।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সাইফুদ্দীন আহমেদ, ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ জাকির হোসেন, গণিত বিভাগের প্রভাষক জাফর হোসেন মোল্লা ও মুক্তা দাস।

এরপর সবশেষে অনুষ্ঠানের শেষে অতিথিদের নিয়ে ক্লাবের সভাপতি ও সেক্রেটারি কেক কেটে π (পাই) ক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
অভিষেকেই বিরল রেকর্ড রবিনের
  • ১৫ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স নিয়মিত ভর্তির আবেদনের সময় ব…
  • ১৫ নভেম্বর ২০২৬
সারাদেশে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শিক্ষক-কর্মচারীদের …
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রাথমিকে ভেরিফিকেশনে বাদ ৮৬ প্রার্থী ফের আন্দোলনে, যাচাই ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
একযোগে ২৮ শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950