গুচ্ছ ভর্তি পরীক্ষায় বহিষ্কার করায় ৩ স্টাফকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন পরীক্ষার্থী

১০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৬ PM
আটক বহিষ্কৃত শিক্ষার্থী

আটক বহিষ্কৃত শিক্ষার্থী © টিডিসি ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত এক পরীক্ষার্থীর হামলায় বিশ্ববিদ্যালয়ের চারজন স্টাফ আহত হয়েছেন। 

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে বহিষ্কৃত ওই পরীক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোল রুমে নিয়ে আসার সময় এই নজিরবিহীন ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত পরীক্ষার্থীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনসহ হাতেনাতে ধরা পড়ায় কক্ষ পরিদর্শক দুই পরীক্ষার্থীকে আটক করেন। পরে তাদের বহিষ্কার করে কন্ট্রোল রুমে নেওয়ার প্রক্রিয়া শুরু হলে অভিযুক্ত এক পরীক্ষার্থী হঠাৎ উত্তেজিত হয়ে উপস্থিত স্টাফ ও পরীক্ষার্থীদের ওপর চড়াও হয়।

মারধরের শিকার স্টাফ মো. মনিরুজ্জামান জানান, বহিষ্কৃত পরীক্ষার্থীটি পালানোর চেষ্টা করার সময় বাধা দিলে সে এলোপাতাড়ি মারধর শুরু করে, এতে মনিরুজ্জামানের নাক, মুখ ও কান রক্তাক্ত হয়। পরে উপস্থিত অন্যান্যরা এগিয়ে এসে তাকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সাল জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় ওই পরীক্ষার্থীকে আইন অনুযায়ী বহিষ্কার করা হয়েছিল। কিন্তু সে নিরাপত্তা শাখার চারজন কর্মীকে মারধর করে আহত করে। বর্তমানে বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অভিযুক্তকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বন্দর থানার পুলিশ পরিদর্শক মো. শাহাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অভিযোগের ভিত্তিতে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্রের প্রধান ফোকাল পয়েন্ট ড. হাফিজ আশরাফুল হক বলেন, মোবাইল ফোন নিয়ে পরীক্ষা দেওয়ার অপরাধে বহিষ্কৃত ওই শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় কেন্দ্র জুড়ে অন্য পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বরিশালে আইসিটি ট্যালেন্ট হান্টে চ্যাম্পিয়ন কুয়েট, রানারআপ ব…
  • ১০ অক্টোবর ২০২৬
কে বলেছে তোমাকে পুরো গায়ে বোরকা পরতে, হাতে-পায়ে মোজা ব্যবহা…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় আইইউবিএটির ১২ গবেষক
  • ১০ অক্টোবর ২০২৬
পানিতে ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
  • ১০ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ থেকে অভিনেতা ইমরান খান…
  • ১০ অক্টোবর ২০২৬
কৃষি গবেষণা ইনস্টিটিউটে ৩০১ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞ…
  • ১০ অক্টোবর ২০২৬