না ফেরার দেশে জবি শিক্ষক জহিরুল, উপাচার্যের শোক

২৪ মার্চ ২০২৬, ০২:৩২ PM
মুহাম্মদ জহিরুল ইসলাম

মুহাম্মদ জহিরুল ইসলাম © সংগৃহীত

দীর্ঘদিন দুরারোগ্য ব্রেন টিউমারের সঙ্গে লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমালেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ জহিরুল ইসলাম। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়জুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মঙ্গলবার (২৪ মার্চ) এক যৌথ শোকবার্তায় জবি উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন ও ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

শোকবার্তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা জানিয়ে বলা হয়, তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা গেছে,  জহিরুল ইসলাম স্ত্রী, তিন শিশু সন্তান, ভাই-বোন, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার অকাল প্রয়াণে সহকর্মী, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় পরিবারের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬