ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নেবে শিরিন-উজ্জ্বল

২৬ জুন ২০১৯, ০৮:৫৮ PM

© টিডিসি ফটো

ইতালির নেপোলি শহরে আগামী ৩-১৪ জুলাই বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস ২০১৯। এতে বাংলাদেশ থেকে অংশ নিবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র সূত্রধর।

বিশ্বের ১৯৩টি দেশ থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ১৩ হাজার শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের সম্মেলন কক্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এসময় সভায় শেকৃবির উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালক (খেলাধুলা) সভায় উপস্থিত ছিলেন।

এ গেমসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাংলাদেশের আটবারের দ্রুততম মানবী শিরিন আক্তার এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র সূত্রধর। তারা ১০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করবে। আগামী ২ জুলাই ইতালির উদ্দেশে তাঁরা রওনা করবে এবং ১৬ জুলাই দেশে ফিরবে।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস দুই বছর পর পর অনুষ্ঠিত হয়। এই আসরে বাংলাদেশ থেকে একজন পুরুষ ও একজন নারী খেলোয়াড় অংশগ্রহণ করার সুযোগ পায়। ২০১৯ সালের আসরটি হওয়ার কথা ছিল ব্রাজিলের ব্রাসিলিয়া শহরে। কিন্তু ব্রাজিল নাম প্রত্যাহার করায় সুযোগ পায় ইতালি। ২০২১ সালের আসর বসবে চীনের চেঙ্গডু শহরে।

জবি ‘ভাইস চ্যান্সেলরস গবেষণা পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক ড. ন…
  • ০৪ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গায় তাপমাত্রা কমলেও গরমের তীব্রতা রয়েই গেছে
  • ০৪ এপ্রিল ২০২৬
শৈলকুপায় খাল খনন কর্মসূচির উদ্বোধন, কৃষিতে সম্ভাবনার দ্বার …
  • ০৪ এপ্রিল ২০২৬
ক্লাসরুমেও আসছে সিসি ক্যামেরা
  • ০৪ এপ্রিল ২০২৬
১৯৭২ থেকে ২০০১ সালে নকলে সহায়তা করেছিলেন শিক্ষকরা: শিক্ষামন…
  • ০৪ এপ্রিল ২০২৬
মুক্তিযুদ্ধের প্রথম সামরিক পরিকল্পনার স্মৃতি, তেলিয়াপাড়া দি…
  • ০৪ এপ্রিল ২০২৬