জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭৪ কলেজের উন্নয়নে ১ হাজার ৪০ কোটি টাকা

২৫ জুন ২০১৯, ০৪:২৯ PM
ইউজিসিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও দেশের ৭৪টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে চুক্তি

ইউজিসিতে জাতীয় বিশ্ববিদ্যালয় ও দেশের ৭৪টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে চুক্তি

কলেজ পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও দেশের ৭৪টি সরকারি-বেসরকারি কলেজের মধ্যে আজ একটি চুক্তি সম্পাদিত হয়েছে। ইউজিসিতে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদ এবং নির্বাচিত কলেজের অধ্যক্ষ/প্রতিনিধিরা চুক্তিতে স্বাক্ষর করেন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহের মানোন্নয়নে প্রথম বারের মতো বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৫ বছর মেয়াদী ১ হাজার ৪০ কোটি টাকার কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি) গ্রহণ করা হয়। ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয় এ প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা।

কলেজ এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (সিইডিপি)- এর আওতায় অনার্স ও মাস্টার্স পাঠদানকারী দেশের ১২২টি কলেজকে প্রতিযোগিতার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক উন্নয়ন মঞ্জুরি প্রদান করা হবে। প্রথম পর্যায়ে ৭৪টি কলেজকে এ, বি ও সি ক্যাটাগরিতে ০৮ কোটি, ০৪ কোটি এবং ২.৪০ কোটি টাকা প্রদান করা হবে। কলেজে শিখন-শিক্ষণ পরিবেশের মানোন্নয়ন, শিক্ষকদের প্রশিক্ষণ, শিক্ষার্থীদেরকে কর্মক্ষেত্রে যুগোপযোগি করে গড়ে তোলার জন্য এ অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, এর মাধ্যমে দেশে কলেজ পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণের পরিবেশ উন্নত হবে। কর্মসংস্থান ও বেকারত্ব লাঘবে এ প্রকল্প অবদান রাখবে বলে তিনি মনে করেন।

প্রফেসর হারুন-অর-রশিদ বলেন, একটি বিশেষজ্ঞ প্যানেলের মূল্যায়নের মাধ্যমে এ কলেজসমূহকে নির্বাচন করা হয়েছে। অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে গ্রাম ও শহরের কলেজকে এ প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে বলে তিনি দাবি করেন।

অনুষ্ঠানে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন, অধ্যাপক ড. এম. শাহ্ নওয়াজ আলি, অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর; বঙ্গবন্ধু শেক মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মশিউর রহমান, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালক অধ্যাপক আহাম্মেদ সাজ্জাদ রশীদ, প্রকল্প পরিচালক একেএম মোখলেছুর রহমান, বিশ্ব ব্যাংকের কনসালটেন্ট আসাহাবুর রহমান, ইউজিসি সচিব ড. মোঃ খালেদ এবং ইউজিসি’র বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন।

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
হাদী চত্বরের ব্যানার খুলে করা হলো ‘মুক্তিযুদ্ধ চত্বর’, খুলে…
  • ১৫ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারিতে, বহুনির্বাচনীর সঙ্গ…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950