ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিবে বাংলাদেশ

২৪ জুন ২০১৯, ০৭:৩২ PM
সভা

সভা © টিডিসি ফটো

‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-২০১৯’ এ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় দলগুলো অংশগ্রহণ করবে। সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্যের সম্মেলন কক্ষে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় দেশের ২৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিচালকগণ অংশ নেন।

এতে সভাপতিত্ব করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি অধ্যাপক ড.কামাল উদ্দিন আহাম্মদ।

ইতালীর নাপোলি শহরে আগামী ৩ জুলাই এ প্রতিযোগিতার ৩০তম আসর বসবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এবারের আসরে ১৯৩ টি দেশের মোট ১৩ হাজার অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বাংলাদেশের পক্ষে ১০০ মিটার ও ৪০০ মিটার দৌড়ে অংশগ্রহণ করবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিরিন আক্তার এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উজ্জ্বল চন্দ্র সূত্রধর।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে অংশ নিতে আগামী ২ জুলাই তারা ইতালির উদ্দেশ্যে রওনা দিবেন। আবার গেমস শেষে ১৬ জুলাই দেশে ফিরবে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence