চবিতে আবারও ছিনতাইয়ের শিকার ৬ শিক্ষার্থী

২৪ জুন ২০১৯, ০৩:৫২ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) এবার দিনদুপুরেই ছিনতাইয়ের শিকার হয়েছেন ৬ শিক্ষার্থী। এসময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল, নগদ টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

আজ সোমবার (২৪ জুন) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের নির্মানাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে এই ঘটনা ঘটে বলে জানা যায়।

এ ঘটনায় ছিনতাইয়ের শিকার রসায়ন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ফয়সাল গাজী বলেন, ‘ সোমবার দুপুর দেড়টার দিকে আমি এবং পদার্থবিদ্যা বিভাগের ৫ জন মিলে নির্মাণাধীন অতীশ দীপঙ্কর হলের সামনে ঘুরতে যাই। এসময় হঠাৎ মুখোশধারী ৪ জন ছিনতাইকারী রামদা নিয়ে আক্রমণ করে আমাদের ৫টি মোবাইল, নগদ ৫ হাজার টাকাসহ সবার ব্যাগ ছিনিয়ে নেয়।’

তিনি বলেন,‘তাদেরকে দেখে স্থানীয় কৃষক বলে মনে হয়েছে। আমরা প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। '

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নিয়াজ মোর্শেদ রিপন বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চট্টগ্রামে এনসিপি নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদ
  • ০৭ এপ্রিল ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষা পরিচালনার নীতিমালা প্রণয়ন
  • ০৬ এপ্রিল ২০২৬
পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
  • ০৬ এপ্রিল ২০২৬
লাল-সবুজের জার্সি গায়ে ক্যারিয়ার শেষ করতে পারব, আশা সাকিব আ…
  • ০৬ এপ্রিল ২০২৬
আমি একজন সম্পূর্ণ ছেলে ও সংস্কৃতিকর্মী—ছাত্রদলের কমিটি থেকে…
  • ০৬ এপ্রিল ২০২৬
নেপালের তরুণেরা সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ০৬ এপ্রিল ২০২৬
close