রাজশাহী বিশ্ববিদ্যালয় সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না

২৪ জুন ২০১৯, ০২:৫১ PM

© সংগৃহীত

শিক্ষার্থীদের কষ্টের কথা বিবেচনা করে সরকার বিশ্ববিদ্যালয় গুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষা নেয়ার উদ্যোগ নিয়েছে। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি ।

সমন্বিত ভর্তি পরীক্ষা নিয়ে এরই মধ্যে নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে একাডেমিক কমিটি। সোমবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চলা একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

একাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসুদ বলেন, মেডিকেলগুলোর যেমন একসঙ্গে পরীক্ষা হয় সেভাবে বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। সেক্ষেত্রে ১৯৭৩ এর অ্যাক্ট অনুযায়ী চলা বিশ্ববিদ্যালয়গুলো, রুয়েট, বুয়েট আবার কৃষি বিশ্ববিদ্যালয়গুলো একসঙ্গে পরীক্ষা নিতে পারে। তাই বিকল্প পদ্ধতি চিন্তার জন্য মত দিয়েছি।

একাডেমিক কাউন্সিলের আরেক সদস্য অধ্যাপক ড. আহমেদ ইমতিয়াজ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থেকে শুরু করে ভর্তি প্রক্রিয়ার একটা সুনাম আছে। যা সারা বাংলাদেশে প্রশংসিত। সমন্বিত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে হতে পারে।

তবে শিক্ষকরা বলছেন, ১৯৭৩ এর বিশ্ববিদ্যালয়ের আইনে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয় সমন্বিত পরীক্ষা নিতে চাইলে এক্ষেত্রে এই চার বিশ্ববিদ্যালয়কে সিদ্ধান্ত নিতে হবে।

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০৪ এপ্রিল ২০২৬
ববি ছাত্রলীগের সাথে গোপন বৈঠক, চারজনকে থানায় নিল পুলিশ
  • ০৪ এপ্রিল ২০২৬
পার্থ জুলাই শহীদদের সাথে যে অন্যায় করেছেন তা হৃদয়বিদারক
  • ০৪ এপ্রিল ২০২৬
ভূমিকম্প কাঁপল এশিয়ার তিন দেশ
  • ০৪ এপ্রিল ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৪ এপ্রিল ২০২৬
অনূর্ধ্ব-২০ ফুটবল দলের সাফ জয়, জামায়াত আমির বললেন— ‘ওয়েলডান’
  • ০৪ এপ্রিল ২০২৬