চবি শিক্ষকের বাড়িতে সন্ত্রাসী হামলা, শিক্ষক সমিতির নিন্দা

২৩ জুন ২০১৯, ০৪:০৯ PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের বাড়িতে গত ১৬ জুন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে চবি শিক্ষক সমিতি। একই সঙ্গে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ রবিবার (২৩ জুন) দুপুরে সংগঠনটির সভাপতি অধ্যাপক জাকির হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. অঞ্জন কুমার চৌধুরী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ভুক্তভোগী অধ্যাপক ড. মো. আবুল মনছুর চবির মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক। এছাড়াও তিনি চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সহসভাপতির দায়িত্বে ছিলেন।

বিবৃতিতে বলা হয়, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবুল মনছুরের পূর্ব রাউজানের রশিদার পাড়াস্থ গ্রামের বাড়িতে গত ১৬ জুন সন্ধ্যার পর কিছু সংখ্যক সন্ত্রাসী হামলা চালিয়ে তাঁদের পারিবারিক বাড়িটি ভাংচুর করেছে। একজন সম্মানিত শিক্ষক যিনি সমাজে শ্রদ্ধার পাত্র। তার উপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সন্ত্রাসী ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন ও হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছে।’

প্রসঙ্গত, স্থানীয় বিরোধের জেরে গত ১৬ জুন চট্টগ্রামের রাউজান উপজেলায় মুনিরীয়া যুব তবলীগ কমিটির কেন্দ্রীয় সহসভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আবুল মনছুরের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় ভুক্তভোগি শিক্ষক স্থানীয় আওয়ামীলীগ-যুবলীগের নেতাকর্মীদের ছত্রছায়ায় থাকা বিএনপি-জামায়াতকে দায়ী করেন। গত ১৮ জুন ঢাকার জাতীয় প্রেসক্লাবে যুব তবলীগ কমিটির ব্যানারে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।

চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬