পানি সংকটে চরম দুর্ভোগে হাবিপ্রবির শিক্ষার্থীরা

১৪ জুন ২০১৯, ০৬:১৪ PM

© টিডিসি ফটো

ঈদের দীর্ঘ ছুটির পর ঈদের আমেজ নিয়েই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে হাবিপ্রবির শিক্ষার্থীরা।কিন্তু ছেলেদের জিয়া হল এবং মেয়েদের ফজিলাতুন্নেছা মুজিব হলের পানি সঙ্কট ঐ হল দু'টির আবাসিক শিক্ষার্থীদের এই আমেজকে কিছুটা হলেও কমিয়ে দিয়েছে। হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমস্যা সমাধানে এখনো কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

ভুক্তভোগী ডরমেটরী-২ (জিয়া হল) এর শিক্ষার্থীরা পানি সঙ্কটের প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখালিখি শুরু করছেন । আবাসিক শিক্ষার্থী মাসুদ রানা প্রতিবাদ জানিয়ে বলেন,"গতকাল থেকে এখন পর্যন্ত হলে পানি সরবরাহ বন্ধ।খাবার পানি থেকে শুরু করে টয়লেটে পর্যন্ত পানি সরবরাহ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ব্যাপারে কোন নজরদারি দেখছি না। বিকল্প ব্যবস্থা গ্রহণের মাধ্যমে কর্তৃপক্ষকে সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করছি।

রাশেদ নামের ওপর এক শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর মহোদয়কে হলের পানি সমস্যার কথা জানালে , ভাইস চ্যান্সেলর মহোদয় পানির লাইন ঠিক না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা গ্রহণের কথা জানান ।

অন্যদিকে ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিক শিক্ষার্থী ফিশারিজ অনুষদের 'রুমানা ইয়াসমিন বৈশাখী' নামের একজন শিক্ষার্থী প্রতিবাদ জানিয়ে ফেসবুকে লিখেছেন, " আমাদের এখন সিসিটিভি ক্যামেরার চেয়ে পানি বেশী প্রয়োজন। মাত্র একটি টিউবওয়েল থেকে মেয়েরা লাইন ধরে দাঁড়িয়ে পানি নিচ্ছে।আমরা এই সমস্যার সমাধান চাই"

এ ব্যাপারে জিয়া হলের হল সুপার গোলাম রব্বানী স্যারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,"গত দু'দিন থেকে আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা চেষ্টা করে সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।এজন্য ঢাকা থেকে টেকনিশিয়ান এসে পাম্পটি রিপেয়ার করার চেষ্টা করছে।আশা করি খুব দ্রুত সমস্যার সমাধান হবে"।

জামায়াতের যুব বিভাগের নামে ছড়িয়ে পড়া তিন সদস্যের কমিটি ‘ভুয়…
  • ১৫ নভেম্বর ২০২৬
দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরজুড়ে ১০ খেলা আয়োজনের নির্দেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব চাওয়ার পর আসিফ…
  • ১৫ নভেম্বর ২০২৬
হীরকজয়ন্তীতে চবি: বেড়েছে সবকিছু, ঘাটতি রাজনৈতিক মানসিকতায়
  • ১৫ নভেম্বর ২০২৬
শুরুর ধাক্কা সামলে তামিমের ফিফটি, স্বস্তি নিয়ে লাঞ্চে বাংলা…
  • ১৫ নভেম্বর ২০২৬
দুটি বিভাগে শিক্ষা কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল মেহে…
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950