খালেদা জিয়ার মৃত্যুতে ইবির শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত

৩০ ডিসেম্বর ২০২৫, ১২:১১ PM
খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নির্বাচনী বোর্ডের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ নির্বাচনী বোর্ডের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে © টিডিসি সম্পাদিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে প্রার্থীদের ব্যক্তিগত অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে জাতি গভীর শোকে মুহ্যমান। 

ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারও এ শোকের অংশীদার। এ কারণে আজ অনুষ্ঠিতব্য ফার্মেসি বিভাগের প্রভাষক পদের নিয়োগ নির্বাচনী বোর্ডের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত নিয়োগ নির্বাচনী বোর্ড আগামী ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে জানানো হয়েছে। 

আরও পড়ুন: খালেদা জিয়ার জানাজা কাল, দাফন শহীদ জিয়ার কবরের পাশে

উল্লেখ্য, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬