১৯ দিনের ছুটিতে হাবিপ্রবি

© টিডিসি ফটো

পবিত্র রমজান-ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে শুক্রবার থেকে ১৯ দিনের জন্য ছুটিতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘রমজান,জুমআতুল বিদা,শবে কদর ,ঈদুল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে শুক্রবার থেকে ১০ জুন পর্যন্ত সকল ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে । ১১ জুন হতে পুনরায় যথারীতি ভাবে সকল কার্যক্রম চলবে ।

ছুটিতে আবাসিক হলগুলো বন্ধ থাকবে কিনা এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. খালেদ হোসেন জানান, ‘এখনো আবাসিক হলগুলো বন্ধের বিষয়ে অফিসিয়ালভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয় নি। তিনি জানান ,অনেকেই ইতোমধ্যে বাসায় চলে গেছেন এবং ক্যাম্পাস যেহেতু দীর্ঘদিন ছুটিতে থাকবে তাই হলের জিনিসপত্রের নিরাপত্তার জন্য হল বন্ধ করে দেয়া হবে ।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের জন্য পিএসসির জরুরি ন…
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে যাচ্ছেন তামিম, সন্ধ্যায় বসছে নতুন এডহক কমিটির সভা
  • ০৭ এপ্রিল ২০২৬
ধানের শীষে মনোনয়ন না দেওয়ায় বিএনপিকে ধন্যবাদ জানালেন রুমিন …
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সচেতনতায় রাবিতে সা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হাসপাতালের ভুল রিপোর্টে চিকিৎসায় বিলম্ব, নিভে গেল সাকিবের জ…
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহ বাড়াতে প্রতিযোগিতার আয়োজন করবে…
  • ০৭ এপ্রিল ২০২৬
close