‘জঙ্গিবাদ ও বর্ণবাদ বিশ্বশান্তিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে’

১৮ মে ২০১৯, ০৩:৩৮ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘জঙ্গিবাদের আক্রমণে আমরা বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ নিদর্শনসমূহ নির্মমভাবে ধ্বংস হতে দেখেছি। ধর্মীয় জঙ্গিবাদ এবং বর্ণবাদ আজ বিশ্বশান্তিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’

১৬ মে চীনের বেইজিং এ অনুষ্ঠিত ‘ডায়ালগ অব এশিয়ান সিভিলাইজেশন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আন্ডারস্ট্যান্ডিং এশিয়ান সিভিলাইজেশন: টুওয়ার্ডস বিল্ডিং এ্যা গ্লোবাল কমিউনিটি বিষয়ের ওপর বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

সম্মেলনে উপাচার্য বলেন, ‘যৌথ ভবিষ্যতের এক মানবসমাজ গড়ার প্রক্রিয়ায় আজ প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে জঙ্গি ও বর্ণবাদ। তাই ধর্মীয় সম্প্রীতির এবং বহুবর্ণের সমন্বিত একটি মানবসম্প্রদায় গড়ে তুলতে আমাদের অবশ্যই এই সঙ্কট মোকাবেলায় মনোযোগ দিতে হবে।’ তিনি আরো বলেন, ‘নতুন সহস্রাব্দে আমরা চতুর্থ শিল্প বিপ্লবের প্রান্তে অবস্থান করছি। আমরা এমন একটি ক্রসরোডে পৌঁছেছি, যেখানে আমাদের জীবনযাত্রা ও একে অপরের সাথে যোগাযোগের পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন ঘটেছে। তাই চতুর্থ শিল্প বিপ্লবের প্রতিক্রিয়ার সাথে সমন্বয় করে আমাদের সামনে এগুতে হবে।’

চীনের রাজধানী বেইজিং-এ আয়োজিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির রাষ্ট্রপতি শি জিনপিং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলনে কম্বোডিয়ার রাজা নরোদম শিয়ামনি, সিঙ্গাপুরের রাষ্ট্রপতি হালিমা ইয়াকুব, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি মৈত্রীপাল সিরিসেন, ইউনেস্কোর মহাপরিচালক অড্রে আজুলেই প্রমুখ উপস্থিত ছিলেন।

১৫ ও ১৬ মে চীনের বেইজিং লিয়াওনিং ইন্টারন্যাশনাল হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৭টি দেশের প্রায় পাঁচ শতাধিক প্রতিনিধি যোগদান করেন। এর মধ্যে বাংলাদেশ থেকে যোগদান করেন দুইজন। ১৯ মে ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারীর দেশে ফেরার কথা রয়েছে।

ইমাম ও ধর্মীয় নেতাদের সম্মানী ভাতা: নৈতিকতার কণ্ঠ কি আরও জো…
  • ১৮ মার্চ ২০২৬
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে জাবিসাসের আন্তর্জাতিক সিম্পোজিয়াম অ…
  • ১৮ মার্চ ২০২৬
রমজানের সংযমে ঈদের আনন্দ: বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভাবনা…
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর
  • ১৮ মার্চ ২০২৬
সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষ, নিহত ২
  • ১৮ মার্চ ২০২৬
এক ব্যাচের ৬৩ জনের ৪০জন হলেন আইনজীবী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence