হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের দোয়া ও ইফতার মাহফিল

১৬ মে ২০১৯, ১২:২১ PM

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রগতিমনা শিক্ষকদের সংগঠন প্রগতিশীল শিক্ষক ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫মে) সন্ধ্যায় দিনাজপুর শহরের বালুবাড়ী গ্রীনভিউ কমিউনিটি সেন্টারে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে হাবিপ্রবি প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি ও হাবিপ্রবির সাবেক উপাচার্য প্রফেসর মো. রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এসএম হারুন-উর রশিদ, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, দিনাজপুর শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবির সোহাগ ও সাধারণ সম্পাদক এসএম খালেকুজ্জামান রাজুসহ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা, হুইপ ইকবালুর রহিম এর নেতৃত্বে হাজী হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে একটি মডেল বিশ্ববিদ্যালয় এবং পূর্ব পশ্চিমের মধ্যে না থেকে সকলকে সাথে নিয়ে কাজ করার জন্য উপাচার্যের প্রতি আহবান জানান ।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ফোরামের সহ-সভাপতি প্রফেসর ড. মো আনিস খান।

গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি
  • ১৫ নভেম্বর ২০২৬
ভাঙল তামিম-হৃদয়ের রেকর্ড জুটি, হঠাৎ বিপদে বাংলাদেশ
  • ১৫ নভেম্বর ২০২৬
আমির হামজার বক্তব্য শুরু হতেই উত্তপ্ত সংসদ
  • ১৫ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় রাতের পর দিনদুপুরেও দাউ দাউ করে জ্বলছে বিএনপি ক…
  • ১৫ নভেম্বর ২০২৬
বয়স নিয়ে জটিলতা, ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ নিয়ে যা বলছে ম…
  • ১৫ নভেম্বর ২০২৬
দক্ষিণ আফ্রিকায় ইতিহাস গড়লেন তানজিদ-হৃদয়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950