বাকৃবিতে ফুড সেফটি ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

১৪ মে ২০১৯, ০৭:৪৩ PM

© টিডিসি ফটো

ইন্টার ডিসিপ্লিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) অধীনে ডিগ্রি না দেয়ার দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে মানববন্ধন করেন তারা।

জানা গেছে, এবছর দেশে প্রথম বারের মতো বাকৃবিতে কৃষি অনুষদের অধীনে ফুড সেফটি ম্যানেজমেন্ট ডিগ্রি চালু করা হয়। পরবর্তীতে আলাদা অনুষদ খুলে ফুড সেফটি ম্যানেজমেন্ট শিক্ষার্থীদের ডিগ্রি দেয়ার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) বরাবর চিঠি দেয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল। ইউজিসি থেকে ফুড সেফটির শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ইন্টার ডিসিপ্রিলিনারি ইন্সটিটিউট ফর ফুড সিকিউরিটির (আইআইএফএস) অধীনে দেয়ার সুপারিশ করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের এ ইন্সটিটিউট থেকে বি.এস.সি ডিগ্রি দেয়ার অর্ডিন্যান্স নেই। মঙ্গলবার একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে অর্ডিন্যান্সটি সংশোধন করে ইন্সটিটিউটের অধীনে ডিগ্রি দেয়ার ব্যাপারে আলোচনা করা হয়। পরে ফুড সেফটি ম্যানেজমেন্টের শিক্ষার্থীরা বিষয়টি জানতে পেরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দেয়। তারা কোন ইনস্টিটিউটের অধীনে নয় কৃষি অনুষদের অধীনে ডিগ্রি বহাল রাখার দাবি জানায়।

এ বিষয়ে ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহাব উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বলা হয়েছিল ফুড সেফটি ম্যানেজমেন্ট নিয়ে নতুন অনুষদ করা হবে। আমরা কোনো ইন্সটিটিউটের অধীনে ডিগ্রি নিতে চাই না। নতুন অনুষদ না খোলা পর্যন্ত আমরা কৃষি অনুষদে থাকার দাবি জানাচ্ছি।

বাকৃবি ফুড সেফটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. আলমগীর হোসেন বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে এজেন্ডাটি স্থগিত রাখা হয়েছে। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence