কৃষিপণ্যে ন্যায্যমূল্য ফিরিয়ে দিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

১৪ মে ২০১৯, ০২:৪২ PM

কৃষিপণ্যে ন্যায্যমূল্য ফিরিয়ে দেবার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে কৃষি ও কৃষকের উপর চলমান নৈরাজ্য বন্ধের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কৃষকের সন্তানেরা এ মানববন্ধনের আয়োজন করে।

দুপুর ১২ টায় আয়োজিত এই মানববন্ধনে আইন বিভাগের শিক্ষার্থী রিয়াজুর রহমান রাজু বলেন, কৃষি ও কৃষকের কাছে পোতা রয়েছে আমাদের নাড়ি। আমরা যারা এই ভূখণ্ডের সন্তান তাদের অধিকাংশের ধমনীতেই কৃষকের রক্ত বহমান। এখনও আমরা অধিকাংশই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সেই কৃষিকাজের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের আজ বেহাল অবস্থা। ফসলের ন্যায্য মূল্য থেকে তারা বঞ্চিত। ন্যায্য মূল্য না পেয়ে ধানের ক্ষেতে আগুন ধরানোর মত ঘটনাও ঘটেছে। কৃষক সমাজ আজ মরতে বসেছে। তাই আমরা চাই অচিরেই কৃষি পণ্যের ন্যায্যমূল্য ফিরিয়ে দেওয়া হোক।

মার্কেটিং বিভাগের শিক্ষার্থী লোকমান হোসেন বলেন, কৃষকদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে। যেসব অসাধু ব্যবসায়ী আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের কাছে আবেদন থাকবে, যাতে সরকার কর্তৃক বরাদ্দকৃত সকল সুযোগ সুবিধা কৃষকেরা পায় সেদিকে সুদৃষ্টি দিতে হবে।কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এই কৃষকেরা যদি এভাবে মার খেতে থাকে তবে দেশের কোন উন্নয়নই স্থিতিশীল হবে না, সরকারকে এটা মাথায় রাখতে হবে।

উল্লেখ্য, বর্তমানে কৃষি পণ্যের দামে ব্যাপক নৈরাজ্য চলছে। ১ কেজি ধানের দাম ১২ টাকা অথচ ১ কেজি চাউলের দাম ৫০ টাকা । এক মণ ধান বিক্রি করেও ১ কেজি গুরুর মাংস কেনার সাধ্য নেই কৃষকের। ফলে ধানের ফলন ভালো হলেও ব্যাপক ক্ষতির মুখে পরেছে কৃষক সমাজ।

আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬
আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি, নাকি অমূলক ভয়?
  • ০৩ এপ্রিল ২০২৬
গুচ্ছের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখুন এখানে 
  • ০৩ এপ্রিল ২০২৬
এসির তাপমাত্রা কত রাখা হৃদযন্ত্রের জন্য ভালো
  • ০৩ এপ্রিল ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যা
  • ০৩ এপ্রিল ২০২৬
‘শেষ আশা’ গুচ্ছ: সন্তানের জন্য অভিভাবকদের নীরব যুদ্ধ
  • ০৩ এপ্রিল ২০২৬