জাবিতে ধানের ন্যায্যমূল্যের দাবিতে মানববন্ধন

১৩ মে ২০১৯, ০৪:৪৯ PM

© সংগৃহীত

কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয়ের দাবিতে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মানববন্ধনে তারা ধানের মূল্য বৃদ্ধির দাবি জানিয়েছেন। সোমবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, কৃষক নায্য মূল্য না পেয়ে তার ধানে আগুন ধরিয়ে দিচ্ছে। সরকারের কাছে কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার দাবি জানিয়েছেন তারা। তারা বলেন, মণ প্রতি ২০০ টাকা ক্ষতিতে ধান বিক্রি করতে হচ্ছে কৃষককে। ফলে পরিবার নিয়ে অসহায় জীবন যাপন করতে হচ্ছে তাদের। অথচ তারা আমাদের অন্নের যোগানদাতা।

ইতিহাস বিভাগের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, আমরা চাই সরকার সুষ্ঠু নীতিমালা করে কৃষকের কাছ থেকে নায্য মূল্যে ধান ক্রয় করতে বাধ্য করুক ব্যবসায়ীদের। সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, একজন সচেতন নাগরিক ও একজন কৃষকের সন্তান এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হিসেবে আজকের এই প্রতিবাদ। কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছেন না। তাই সরকারের কাছে দাবি জানাচ্ছি সুষ্ঠু নীতিমালার মাধ্যমে ন্যায্য মূল্যে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করার জন্য।

পৃথিবীর সঙ্গে ৪০ মিনিট যোগাযোগ বিচ্ছিন্ন থাকবেন নভোচারীরা
  • ০৬ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে বিভিন্ন গ্রেডে চাকরি, আবেদন শেষ ৩০…
  • ০৬ এপ্রিল ২০২৬
আজহারীর পর শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া
  • ০৬ এপ্রিল ২০২৬
সংবিধানে যুক্ত হবে জিয়ার স্বাধীনতার ঘোষণা, সংসদে থাকছে উচ্চ…
  • ০৬ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ২ ইসরায়েলি নিহত, নিখোঁজ ২
  • ০৬ এপ্রিল ২০২৬
অদ্ভুত স্কিনকেয়ারে আগ্রহ তরুণ প্রজন্মের, নিরাপদ নাকি ক্ষতি?
  • ০৬ এপ্রিল ২০২৬