চবিসাস’র নেতৃত্বে ফয়সাল-জোবায়ের

১৩ মে ২০১৯, ০৩:১৮ PM

© টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০১৯ সম্পন্ন হয়েছে। এতে ২২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজাদী পত্রিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিনিধি আব্দুল্লাহ আল ফয়সাল। অপরদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে দৈনিক বণিক বার্তা পত্রিকার চবি প্রতিনিধি জোবায়ের চৌধুরী।

সোমবার (১৩ মে) চবি প্রক্টরের কার্যালয়ে ভোট গ্রহণ ও গণনা শেষে দুপুর আড়াইটার দিকে চবি প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী এ ফলাফল ঘোষণা করেন। সমিতির ৩৩ সদস্যের বিপরীতে কার্যকরী পরিষদের পদ রয়েছে ৭টি। তবে ৭টি পদের মাত্র দুইটিতে নির্বাচন হয়েছে। বাকি পাঁচটি পদ নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাচন হওয়া পদদুটি হল- সভাপতি ও কার্যনির্বাহী সদস্য।

সভাপতি পদে আব্দুল্লাহ আল ফয়সালের নিকটতম প্রতিদ্বন্দ্বী দেশরিভিউ২৪.কমের প্রতিনিধি মুমিন মাসুদ পেয়েছেন ৮টি ভোট। নির্বাহী সদস্য পদে ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন দৈনিক সুপ্রভাত বাংলাদেশের রায়হান উদ্দীন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইংরেজি দৈনিক বাংলাদেশ টুডে এর প্রতিনিধি রাকিব বিন মোস্তফা পেয়েছেন ১০ ভোট।

অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডেইলি বাংলাদেশ টুডে ডট কম এর প্রতিনিধি মিরাজ বাপ্পী, সাধারণ সম্পাদক বণিক বার্তা প্রতিনিধি জোবায়ের চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাগোনিউজবিডি ডট কম প্রতিনিধি আব্দুল্লাহ রাকিব। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক দৈনিক সমাচার প্রতিনিধি নাজমুস সাদাত এবং অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মুনাওয়ার রিয়াজ মুন্না নির্বাচিত হয়েছে।

সমিতির উপদেষ্টা ও চবি প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আলী আজগর চৌধুরী ফলাফল ঘোষণা শেষে বলেন, সাংবাদিকরা দেশ জাতির দর্পণ হিসেবে কাজ করে। আমরা চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি একটি একক সংগঠন হিসেবে কাজ করুক এবং এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অন্যায় অসঙ্গতিগুলি উঠে আসুক। শুধু নেতিবাচক দিক তুলে ধরাই সাংবাদিকদের কাজ নয়। নেতিবাচকের পাশাপাশি ইতিবাচক দিকগুলোও তুলে ধরা সাংবাদিকদের কাজ।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার নিয়াজ মোর্শেদ রিপন, লিটন মিত্র এবং নির্বাচন পর্যবেক্ষক ও চবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি হুমায়ুন মাসুদ, সাংবাদিক সমিতির সদ্য সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমনসহ সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ।

নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে ছাত্রদলের সাবেক নেতার গাড়…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
চাঁদাবাজির বিরুদ্ধে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্র…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬