শেষবারের মতো বিশ্ববিদ্যালয়ে আসলেন-ছাড়লেন জোবায়েদ

২০ অক্টোবর ২০২৫, ০৩:০৭ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৩ PM
কফিনবন্দী হয়ে শেষবার ক্যাম্পাসে আসলেন ছাত্রদল নেতা জোবায়েদ

কফিনবন্দী হয়ে শেষবার ক্যাম্পাসে আসলেন ছাত্রদল নেতা জোবায়েদ © টিডিসি ফটো

শেষবারের মত ক্যাম্পাসে আসলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন। একইসঙ্গে শেষবারের মতো ক্যাম্পাস ছাড়লেনও তিনি। যে ক্যাম্পাসে হাসি-আড্ডা, রাজনীতি আর স্বপ্নে কাটিয়েছেন জীবনের সোনালি দিনগুলো, সেখানেই আজ তাকে বিদায় জানাল সহপাঠীরা, শিক্ষকরা ও সংগঠনের সহযোদ্ধারা।

আজ সোমবার (২০ অক্টোবর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহত জোবায়েদের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় ক্যাম্পাসের বাতাসে ছিল শোকের নিস্তব্ধতা, সহপাঠীদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। একে একে সবাই বিদায় জানায় প্রিয় মুখ জোবায়েদকে। 

জানাজায় জুবায়েদের বাবা অঝোরে কান্নায় ভেঙে পড়েন। বাবা মো. মোবারক হোসাইন বলেন- ‘আমার জুবু (জোবায়েদ) আর নেই। জুবুর মাকে আমি কি বুঝ দিব’। এ সময় উপস্থিত সবাই কান্নায় ভেঙে পড়েন।

জানাজা শেষে বিশ্ববিদ্যালয় ছাত্রদল, শিবির ও সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। মিছিল নিয়ে তারা ক্যাম্পাস থেকে কোর্ট এলাকা প্রদক্ষিণ করে আবার ফিরে আসেন। এ সময় তারা জোবায়েদ হত্যার বিচার চেয়ে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

এর আগে গতকাল রবিবার (১৯ অক্টোবর) ৪টা ৪৫ মিনিটের দিকে ছাত্রীর বাসার তিন তলায় খুন হন জোবায়েদ। প্রাথমিক জিজ্ঞাসায় ওই ছাত্রী জানায়, প্রেমিকের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ভেঙে যাওয়ায় খুন করা হয় জুবায়েদকে। 

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মেয়েটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনকে পছন্দ করতেন বলে জানিয়েছেন। এ ঘটনা জেনে যায় তার প্রেমিক। পাশাপাশি বাড়ি হওয়ায় চতুর্থ শ্রেণি থেকেই তাদের পরিচয়। এরপর তার সঙ্গে মেয়েটির ৯ বছরের প্রেম ছিল। জুবায়েদকে পছন্দ করায় তার সম্পর্ক ছিন্ন করলে তিনি ক্ষিপ্ত হন। একপর্যায়ে জুবায়েদকে হত্যা করেন। 

অভিযুক্ত তরুণের নাম মো. মাহির রহমান। তিনি রাজধানীর বোরহানউদ্দিন কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি নুরবক্স এলাকাতেই বসবাস করেন। তিনিসহ ঘটনায় যুক্ত সন্দেহে এক বন্ধু ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।

জুবায়েদ হোসাইন ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী। একইসঙ্গে তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণের সভাপতি ও শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য ছিলেন। এক বছর ধরে তিনি পুরান ঢাকার আরমানীটোলায় নুরবক্স লেনের রৌশান ভিলায় এক ছাত্রীকে ফিজিক্স, কেমেস্ট্রি ও বায়োলজি পড়াতেন। 

যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
‘ব্যাড টাচের’ শিকার ছাত্রী, সহায়তা চাওয়ায় প্রক্টর বললেন- ‘ব…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950