জগন্নাথ বিশ্ববিদ্যালয়

৪র্থ ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন

০২ মে ২০১৯, ০৬:২২ PM
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মীজানুর রহমান © ফারহানা খানম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ৪র্থ ইনডোর গেমস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের নতুন ভবনের নীচতলায় স্পোর্টস গ্রাউন্ডে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে জায়গা সংকট থাকার কারণে খেলাধুলার তেমন পর্যাপ্ত সুযোগ নেই। তারপরও আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করতেছে। আমাদের কেরানীগঞ্জের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য অত্যাধুনিক মাঠ সংবলিত প্রকল্প গ্রহণ করা হয়েছে। নতুন ক্যাম্পাস হয়ে গেলে শিক্ষার্থীদের খেলাধুলার আর কোনো সমস্যা থাকবে না।

এসময় উপাচার্য আন্তঃবিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন জবিতে করার জন্য বলেছেন। এছাড়া ইনডোর প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের তিনি নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন।

ক্রীড়া উপ-কমিটি (ইনডোর গেমস) এর আহবায়ক ড. মোহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া কমিটির আহবায়ক অধ্যাপক ড. মোহা. আলী নূর।

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. দীপিকা রাণী সরকার, সাধারণ সম্পাদক ও প্রক্টর অধ্যাপক ড. নূর মোহাম্মদ, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শামীমা বেগমসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এবং শারীরিক শিক্ষাকেন্দ্রের কর্মকর্তাবৃন্দ।

প্রসঙ্গত, শারীরিক শিক্ষাকেন্দ্রের উদ্যোগে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে এই ইনডোর গেমস প্রতিযোগিতার আয়োজন ছিলো। প্রতিযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ১৪টি ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের পুরস্কার বিতরণী করা হয়।

ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950