চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করার মত রওশনের

৩০ এপ্রিল ২০১৯, ১০:১৫ PM
রওশন এরশাদ

রওশন এরশাদ © টিডিসি ফটো

শিক্ষার্থীদের চলমান সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার আন্দোলনের পক্ষে মত দিয়েছেন প্রধান বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ। তিনি মনে করেন, চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩২ করা প্রয়োজন।

মঙ্গলবার সংসদে সমাপনী বক্তব্যে তিনি এ সুপারিশ করেন। এ সময় আওয়ামীলীগ সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

রওশন এরশাদ প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ না করে ৩২ করলে ভালো হয়। প্রধানমন্ত্রী, আপনি তো একজন মা। আপনি চিন্তাভাবনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। শিক্ষার্থীদের সুযোগ করে দেয়া উচিৎ।

এর আগে গত ২৫ এপ্রিল সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়াতে সংসদ অধিবেশনে আনা সিদ্ধান্ত প্রস্তাবটি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। ওই দিন রাতে সংসদের বেসরকারি দিবসে বগুড়া-৭ থেকে নির্বাচিত স্বতন্ত্র এমপি মো. রেজাউল করিম বাবলু প্রস্তাবটি উত্থাপন করেন। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছরে উন্নীত করা হোক- লিখে প্রস্তাবটি আনেন তিনি।

এ প্রস্তাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি এখন ভালো। এখন কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত পড়ালেখা হচ্ছে। সেশনজট হচ্ছে না। ফলে একজন শিক্ষার্থী শিক্ষাজীবন শেষের পর ৬ থেকে ৭ বছর পান। এ সময় তারা বহু চাকরির পরীক্ষায় অংশ নিতে পারেন।

এরপর তিনি প্রস্তাবটি প্রত্যাহারের অনুরোধ করেন। কিন্তু প্রস্তাবকারী স্বতন্ত্র এমপি তার প্রস্তাব তুলে নিতে অস্বীকৃতি জানালে পরে ভোট দেয়া হয়। সংসদে আওয়ামী লীগের একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় ভোটে প্রত্যাখ্যান হয় প্রস্তাবটি।

প্রসঙ্গত, দীর্ঘদিন যাবৎ চলমান শিক্ষার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ থেকে বাড়িয়ে ৩৫ করার দাবি করে আন্দোলন অব্যাহত রেখেছে সরকারি চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। সম্প্রতি সংসদ অধিবেশনে তাদের দাবি নাকচ করে দিয়ে তারা সংবাদ সম্মেলন করে আগামী ঈদের পর কঠোর কর্মসূচীর কথা ভাবছেন বলে জানিয়েছেন।

ইউজিসির বিজ্ঞপ্তিতে কৃষি গুচ্ছের পরীক্ষা ‘ফেব্রুয়ারিতে’, ভি…
  • ১৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে পরানো হলো দুটি রিং
  • ১৫ নভেম্বর ২০২৬
‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’
  • ১৫ নভেম্বর ২০২৬
প্রতিটি চিকিৎসা প্রতিষ্ঠানকে নিজস্ব চিকিৎসা প্রোটোকল ও নির্…
  • ১৫ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জসহ তিন জেলায় নতুন ডিসি
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএমইউতে ‘হিনারি’ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950