অতিরিক্ত গরমে স্ট্রোক করে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

৩০ এপ্রিল ২০১৯, ০৮:২৭ PM
মৃত্যুবরণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিজানুর রহমান

মৃত্যুবরণকারী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিজানুর রহমান © টিডিসি ফটো

কয়েকদিনের চলমান প্রচন্ড গরমে হিট স্ট্রোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জানা যায়, মঙ্গলবার ভোর ৫ঃ৩০ মিনিটের দিকে হিট স্ট্রোকে মারা যায় ওই শিক্ষার্থী। পরে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিট স্ট্রোকে মারা যাওয়া মিজানুর রহমান বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভায়।

গত কয়েকদিন যাবত সে নানা ধরণের মানুষিক চিন্তায় ভুগছিলেন। এছাড়া গত দুইদিন তার মেসে পর্যাপ্ত পানি না থাকায় এবং গতকাল মাঝরাত পর্যন্ত রাত জাগার কারণে সে ভোর ৫ টার দিকে অসুস্থতা অনুভব করে। এ অবস্থায় অস্বাভাবিক অসুস্থতার কারণে তার মেসমেটরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। ঢাকা মেডিকেলের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মিজানুর রহমানের রুমমেট বলেন, গত কয়েকদিনের প্রচন্ড গরমে মিজানের শ্বাস নিতে সমস্যা হচ্ছিল। এছাড়া সে নানা মানুষিক চিন্তার করণে তার শারীরিক অবস্থা ভালো ছিল না। আজ ভোরে অবস্থা আশংকা জনক হলে আমরা মিজানুর রহমানকে ঢাকা মেডিকেলে নিয়ে যাই।

গত কয়েকদিনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গরমের তীব্রতা নিয়ে মিজানুর বেশ কয়েকটি পোস্ট করেছেন। এর মাঝে তিনি এক পোস্টে লিখেছেন, মিজান তুই যা চাইবি তাই পাবি কিন্তু একটা জিনিস চাইতে হবে। তবে আমি আমার বাসায় পানি চাইতাম যা দিয়ে আমি গোছল করতে পারবো।

সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা নীতিমালা-২০২৬ প্রকাশ, দেখুন এখানে
  • ১৩ এপ্রিল ২০২৬
চাকরিতে প্রবেশের বয়স কমানোর পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড…
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিএস চাকরির ইনসেনটিভ কমানোর পরামর্শ ড. জাহেদের
  • ১৩ এপ্রিল ২০২৬
বিসিবির হয়ে বিসিসিআইকে ক্রীড়া প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর অভ…
  • ১৩ এপ্রিল ২০২৬