নজরুল বিশ্ববিদ্যালয় ও চীনা ইনস্টিটিউটের মধ্যে সমঝোতা চুক্তি সই

৩০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ PM
নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইওয়ের পরিচালক অধ্যাপক ড. লি লি

নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইওয়ের পরিচালক অধ্যাপক ড. লি লি © সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশানোগ্রাফি (এফআইও) এবং মিনিস্ট্রি অব ন্যাচারাল রিসোর্সেসের মধ্যে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) চীনের চিংডাওয়ের এফআইও প্রশাসনিক ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিল। নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং চীনের পক্ষে স্বাক্ষর করেন এফআইওয়ের পরিচালক অধ্যাপক ড. লি লি।

এই চুক্তির মাধ্যমে দুই দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক ও বৈজ্ঞানিক গবেষণা সম্পর্ক উন্নয়ন, জ্ঞান বিনিময়, যৌথ গবেষণা, গবেষণা অনুদান ও ফেলোশিপ, ভিজিটিং স্কলার প্রোগ্রামসহ বিভিন্ন একাডেমিক ও গবেষণা সহযোগিতার পথ উন্মুক্ত হবে। 

অনুষ্ঠানে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও বঙ্গোপসাগরের রিসোর্স-বিষয়ক ভবিষ্যৎ যৌথ গবেষণা সম্ভাবনা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আশরাফ আলী সিদ্দিকী এবং এফআইওয়ের মেরিন জিওলজি ল্যাবের গবেষক ড. শিন শান।

চুক্তি স্বাক্ষরের পরে নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দলকে এফআইওয়ের মহাপরিচালক অধ্যাপক ড. টিগাং লি ক্যাম্পাস এবং ‘চায়না ওশান স্যাম্পল রিপোজিটরি’ ঘুরিয়ে দেখান এবং তাদের গবেষণালদ্ধ ফলাফল সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, এফআইওয়ের অধ্যাপক ড. ইয়ানগুয়াং লিউ, অধ্যাপক ড. শেফা শি, অধ্যাপক ড. শিন শা এবং বিভিন্ন ল্যাবের অন্যান্য গবেষকরা।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬